আকস্মিক বরগুনা সফর এবং বহুলাকাঙ্ক্ষিত পারিবারিক মিলন
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১১ এপ্রিল ২০১৩ বৃহস্পতিবার রাত্র ১১:৫৬ ময়ূর ভিলা মোহাম্মদপুর ঢাকা-১২০৭
দেশের অবস্থা বেশি ভালো না। হরতালের অত্যাচারে পিষ্ট দেশ। তাছাড়া প্রতিদিনই রাজনৈতিক হানাহানি ও নানা ঘটন-অঘটনে র্জজরিত দেশ। প্রতিনিয়ত ঘটছে সহিংসতা। মানুষের জীবনের নিরাপত্তা নেই। এমনি এক অবস্থায় হঠাৎ করেই বরগুনা গেলাম আমি আর মিম। মূল উদ্দেশ্য মিমকে বরগুনা রেখে আসা এবং দীর্ঘ প্রায় ২ বছর পর পরিবারের পাঁচজন একত্রিত হওয়া।
৮ এপ্রিল সকালে বরগুনা পৌঁছাই। ৮ এবং ৯ এপ্রিল রাত্রে বাসায় রাত্রিযাপন। ১০ এপ্রিল রাত্রের বাসে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা। আজ সকালবেলা ঢাকার বাসায় পৌঁছে যাই।
সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল দীর্ঘ ২ বছর পর আমাদের পরিবারের পাচঁজন একত্রিত হলাম। সাধারণত দেখা যায় চারজন পর্যন্ত আমরা একত্রিত হয়েছি। যেকোনো একজন অনুপস্থিত থাকে। কিন্তু এবারে ষোলকলা পূর্ণ হল যদিও ক্ষণিকের জন্য, বলা যায়। মাত্র তিনদিন। একটি যৌথ ছবিও তোলা হয়েছে। আনাড়ি হাতে ছবি তুলেছেন একজন মহিলা। বসুদের আত্মীয়। নামটা ভুলে গেছি। আমাদের পরিবারের মাত্র এই একটি ছবিই আছে আমার কাছে। এখানে আপলোড করার লোভ সামলাতে পারছি না।

সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্বঅভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্বঅভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকারদ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন