somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈশিষ্ট্যগুলো ধারণ করতে চাই

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৫ নভেম্বর ২০১৩ সোমবার রাত্র ১১:৫৫ ময়ূর ভিলা মোহাম্মদপুর ঢাকা- ১২০৭

আজ কালের কন্ঠ পত্রিকায় নিম্নোক্ত প্রতিবেদনটি দেখি। ভালো লাগল। একজন স্বতন্ত্র ব্যক্তিত্বসম্পন্ন মানুষের মধ্যে এসব বৈশিষ্ট্য থাকা উচিত বলে বিশ্বাস করি। আমি নিজেও এসব ধারণ করতে চাই। নিচে তুলে রাখলাম।

একজন মানসিকভাবে শক্ত মানুষের কিছু বৈশিষ্ট্য

স্বনামধন্য করপোরেট ব্যক্তিরা যখন পেশীশক্তি আর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকেন, তখন মানসিক শক্তির প্রয়োজন অনেকটা আড়ালেই থেকে যায়৷ কিন্তু প্রকৃত অর্থে মানসিক শক্তিই একজন মানষকে সফলতা এনে দেয়। সফল মানুষদের অধ্যবসায়, সাহসিকতা আর আশাবাদ সংক্রান্ত অনেক লেখাপত্র রয়েছে, যা ঘাটলেই এটা সুস্পষ্ট হয়ে উঠবে। আর এসব থেকে বলা যায় মানসিকভাবে স্বতন্ত্র একজন মানুষ যা করা থেকে বিরত থাকবেন তাকেই আমরা মানসিক শক্তি হিসেবে সংজ্ঞায়িত করতে পারি৷

১. নিজের জন্য দুঃখবোধ না-করা:
মানসিকভাবে শক্ত মানুষরা কখনোই নিজের বর্তমান অবস্থার জন্য অন্যকে দায়ী করেন না। তারা নিজের প্রতিটি পদক্ষেপের দায়িত্ব নিজেই নেন। কারণ তাঁরা জেনে এসেছেন জীবন এতোটা সহজ নয়। তারা জীবন থেকেই শিক্ষা নেন এবং সবকিছুকে সহজভাবে নিতে শিখেছেন। যখন প্রত্যাশার সাথে প্রাপ্তির সম্মিলন ঘটে না তখন সেটাকে তাঁরা স্বাভাবিকভাবেই মেনে নেন।

২. নিজের দুর্বলতাকে প্রকাশ না-করা:
মানসিকভাবে শক্ত মানুষ কখনো অন্যের সামনে নিজের দুর্বলতাকে প্রকাশ করে না। ফলে কেউ তাদের দুর্বলতার সুযোগ কখনোই নিতে পারে না। তাঁরা তাদের আবেগ-অনুভূতিকে সবসময়ে নিয়ন্ত্রণে রাখেন।

৩. পরিবর্তনকে গ্রহণ করা:
এইসব মানুষ পরিবর্তনকে সবসময় আপন করে নিতে পারেন। যদি তাদের কোনো ভীতি থেকেই থাকে তা হচ্ছে পরিস্থিতির স্থবিরতা। পরিবর্তিত পরিবেশ এবং অনিশ্চয়তাই এসব মানুষদেরকে চনমনে করে তোলে।

৪. কর্মক্ষমতার সদ্ব্যবহার:
এ মানুষদের অভিযোগ প্রায় নেই বললেই চলে। যেসব ব্যাপারে তাদের কোন হাত নেই সেসব ব্যাপারে অভিযোগ করে তারা সময় নষ্ট করেন না। কোনো খারাপ পরিস্থিতিতে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখাকেই তারা গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

৫. অন্যকে সন্তুষ্ট রাখার বৃথা চেষ্টা না-করা:
মানসিকভাবে স্বতন্ত্র মানুষ তোষামোদ এড়িয়ে চলেন। ন্যায্য কথা বলতে তারা কখনো পিছপা হন না। এভাবেই তারা পরিস্থিতি নিজেদের অনুকূলে রাখতে সক্ষম হন।

৬.ঝুঁকি নিতে ভয় না-পাওয়া:
এসব মানুষ ঝুঁকি নিতে ভয় পান না। তাই বলে যে তারা বেপরোয়াভাবে এগিয়ে যান এমনটাও নয়। প্রতিটি কাজের সর্বোচ্চ প্রতিকূল প্রতিক্রিয়ার কথা হিসেব করেই তারা এগিয়ে যান।

৭. অতীতমুখী আঁকড়ে পড়ে না-থাকা:
সোনালি অতীত আঁকড়ে পড়ে থাকার বাতিক এসব মানুষ বরাবরই এড়িয়ে চলেন। যা চলে গেছে তা চলেই গেছে। তারা বরং বর্তমান আর ভবিষ্যতের ওপরই বিশেষভাবে মনোনিবেশ করেন। কারণ অতীতকে ধরে রেখে চোখের জল খরচ করা বোকামি ছাড়া আর কি হতে পারে!

৮. একই ভুলের পুনরাবৃত্তি না-করা:
বাতুলতার সংজ্ঞা আমরা সকলেই জানি। এটা হচ্ছে এমন একটা ব্যাপার যে, পরেরবার অপেক্ষাকৃত ভালো ফলাফলের আশায় আমরা একই কাজের পু্নরাবৃত্তি করি। একজন মানসিকভাবে স্থিতিশীল মানুষ তার অতীতের কর্মফলের সম্পূর্ণ দায়-দায়িত্ব নেন এবং অতীতের ভুলগুলো থেকে শেখার চেষ্টা করেন। গবেষণায় দেখা গেছে, আত্মবিশ্লেষণ সাফল্যের একটি অন্যতম চাবিকাঠি।

৯. অপরের সাফল্যে ঈর্ষান্বিত না-হওয়া:
অন্যের সাফল্যে আন্তরিকভাবে আনন্দবোধ করার জন্য সত্যিকারার্থেই অনেক শক্ত মানসিকতার প্রয়োজন হয়। কিছু কিছু মানুষের এই গুণ থাকে। তারা অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হন না। এটাই তাকে সাফল্যের ছোঁয়া এনে দেয়।

১০. ব্যর্থ হলে হাল ছেড়ে না-দেওয়া:
ব্যর্থতা মানেই হাল ছেড়ে দেয়া নয়। প্রতিবার ব্যর্থ হবার পর উন্নতি করার সুযোগ তৈরি হয়। এমনকি বড় বড় উদ্যোক্তারাও ব্যর্থ মানুষদের আবার নতুন উদ্যমে কাজ শুরু করার পরামর্শ দেন। মানসিকভাবে শক্ত ব্যক্তিরা ব্যর্থ হবার পর ভেঙে পড়েন না। তাঁরা কখনোই হাল ছেড়ে দেন না। তাদের এই দীর্ঘ অভিজ্ঞতাই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে।

১১. একাকী সময় কাটাতে ভয় না-পাওয়া:
মানসিকভাবে শক্ত ব্যক্তিরা একাকী সময়টা উপভোগ্য করে কাটান। এমনকি তাঁরা তাদের একমুঠো অবসরের মূল্যবান সময়টুকুও নিরিবিলি কাটাতে পছন্দ করেন। অলস সময়টা তাঁরা তাদের পরিকল্পনা নিয়ে ভাবেন, ভবিষ্যত কাজ সম্পর্কে ভাবেন, বিশ্রামের সময়টাও তাঁরা নতুন কিছু করার চিন্তায় ব্যয় করেন। তারাঁ তাদের সুখ-দুঃখের ব্যাপারে কখনোই অন্যের ওপর নির্ভর করেন না। একাকী তাঁরা সুখী থাকতে পারেন। এমনকি একাকীই তাঁরা আরো অনেকের চেয়ে সুখী জীবন অতিবাহিত করতে পারেন।

১২. বিশ্ব অর্থনীতি ও প্রত্যাশার সম্মিলন ঘটাতে পারা:
বর্তমান বিশ্বের অর্থনীতির নাজুক অবস্থায় অনেকেই একটা ব্যাপার উপলব্ধি করতে পারছেন যে, তারা তাদের সমস্ত মেধা ও কাজ অনুযায়ী প্রাপ্ত বেতন ও সুবিধাদি দিয়ে জীবনযাত্রা সুখী করতে পারছেন না। বাস্তবতার এই নিঠুর খেলায় মানসিকভাবে শক্ত মানুষরাই নিজেদের এগিয়ে নিতে পারছেন। কেননা কাজ অনুযায়ী তারা প্রস্তুতি নিচ্ছেন এবং যথার্থ মেধার ব্যবহার করে সফলতা অর্জন করছেন।

১৩. কাঙ্ক্ষিত সময়ে ফলাফল লাভের পরিকল্পনা:
মানসিকভাবে শক্ত মানুষরা খুব ভালোভাবে জানেন ব্যবসা শুরু করলে এর ফলাফলের জন্য কতটা সময় অপেক্ষা করতে হবে। তাঁরা এটা ভালভাবেই জানেন, ফলাফল কত দ্রুত আসতে পারে। নির্দিষ্ট সময়ে ফল পেতে তাঁরা তাদের শক্তি, সময়ের একটা সম্মিলন ঘটিয়ে কাজ করেন। ফলে তাঁরা এর সুফল উপভোগ করতে পারেন। কেননা বুদ্ধিমানরা কখনোই সব সঞ্চিত শক্তি একবারেই খরচ করেন না। প্রয়োজন অনুযায়ী শক্তির যথার্থ ব্যবহার করেন বলে তাঁরা কাঙ্ক্ষিত সময়ে ফলাফল পান।
পৃথিবীর সফল মানুষদের তালিকায় আপনার নাম দেখতে চান? তাহলে সবার আগে আপনার মানসিকতার বিকাশ ঘটান। মানসিকভাবে শক্ত হোন। এরপরে পরিকল্পনা করে এগিয়ে যান। সাফল্য আপনার খুব নিকটেই অপেক্ষা করছে।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×