somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার জন্মদিন

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৪ ডিসেম্বর ২০১৩ বুধবার বিকেল ৪:১৪ এয়ারটেল অফিস পিঙ্কসিটি গুলশান-২, ঢাকা

প্রিয় মৃন্ময়ী,

জন্মদিন যেমন আনন্দের, তেমন বেদনার। আনন্দের এজন্য যে, দিনটিতে সাধারণত সবাই শুভেচ্ছা জানায়; বন্ধুরা ছোটোখাটো পার্টির আয়োজন করে; কেউ-কেউ চমকে দেয় বিভিন্নভাবে। সবচেয়ে বড় কথা এই দিনটিতে বর্ণিল এই ধরণীতে আমার আগমণ ঘটেছিল বলেই সুন্দর জীবনটাকে উপভোগ করতে পারছি।

অন্যদিকে বেদনার এই জন্য যে, জন্মদিন স্মরণ করিয়ে দেয় যে, ক্রমশ আমার বয়স বাড়ছে (মূলত কমছে); মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি; অনেক কিছুই করা হয়ে ওঠেনি ইত্যাদি ইত্যাদি!

গতকাল ৩ ডিসেম্বর ২০১৩ আমার ২৬তম জন্মদিন ছিল। ফেসবুকে জন্মদিনের রিমাইন্ডার থাকায় সবাই-ই জন্মদিন জানতে পারে খুব সহজে; উইশ করাটা গতানুগতিক হয়ে যায়। তাই এবার আমি চেয়েছিলাম আমার বার্থডে অ্যাপ্লিকেশন রিমুভ করে দিবো যাতে আমার জন্মদিন কারো কাছে শো না করে। তারপর দেখব সত্যিকারার্থেই কতজন আমার জন্মদিন স্মরণ রাখে! যাই হোক, দুর্ভাগ্যজনক হল অনেক চেষ্টা করেও অ্যাপ্লিকেশন থেকে নিজের জন্মদিন সরাতে পারলাম না। যার কারণে ঠিকই রাত্র ১২টার সময় সবার ফেসবুক পেজে আমার বার্ডডে নোটিফিকেশন দেখালো।

যাই হোক, তারপরও কিছু মানুষ ফেসবুকের বাইরে থেকেও আমার জন্মদিন স্মরণ রেখেছে; আমাকে অনেকে চমকেও দিয়েছে। সর্বপ্রথম জন্মদিনের শুভেচ্ছা জানালো মিম; ২ ডিসেম্বর দুপুরে ক্যাডেট থেকে ফোন দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালো; একই সাথে এও বলল যে, ৩ ডিসেম্বর ফোন দেয়ার সুযোগ নেই বিধায় আগেই জানায়েছে। আমার জন্মদিন মিমের মনে আছে, এটাই আমার মনটিকে ভীষণ ভালোলাগায় ভরিয়ে দেয়। আমার কাছে একদম অপ্রত্যাশিত ছিল।

তারপর ওইদিন সন্ধ্যায়ই ৬টার দিকে বন্ধু জহির মোবাইলে ক্ষুদেবার্তা পাঠিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালো। একই সাথে জানালো, ১২টার আগেই সে ঘুমিয়ে পড়তে পারে। তাই অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা।

রাত্র সাড়ে এগারোটার দিকে ফোন দিয়ে ক্ষুদেবার্তা দিয়ে শুভেচ্ছা জানালো বন্ধু কামাল। আমি বেশ অভিভূত যে, অনেকেই মনে রেখেছে আমার জন্মদিন। তারপর রাত্র ১২টার সময় ফোন দিলো বন্ধু ঝিলু। আমি খুবই অবাক হয়েছি! একদমই অপ্রত্যাশিত ছিল! তারপর ফোন দিলো ফারিয়া, ইমরান, বসু এবং রাত্র দেড়টার দিকে নিয়াজ। বেশ ভালো লাগল ওদের ফোন পেয়ে। ফারিয়া বেশ চমৎকার করে গান গেয়ে উইশ করল আমাকে।

মোহনা ঠিক রাত্র ১২টায় উইশ করল। খুবই আনন্দবোধ হচ্ছিল। কেননা, আমি ভাবছিলাম মোহনা হয়ত আমাকে উইশ করবে না।

প্রথম মিম ফোনে উইশ করল ২ তারিখ। তারপর ৬টার দিকে জহির। তারপর সাড়ে এগারোটার দিকে কামাল। তারপর প্রথম ফোন ঝিলুর। পরে ইমরানের। ফারিয়ার। পরে মোহনাকে আমি ফোন দেই। কিছুক্ষণ কথা হয়। ফেসবুকে প্রায় আড়াইশর উপর উইশ।

যিশু ভাইয়াও দুপুরবেলা ফোন দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায়। আম্মুও ফোন দিয়ে শুভেচ্ছা জানায়। আম্মুর ফোন পেয়ে বেশ অবাক হয়েছি; যথেষ্ট খুশিও হয়েছি।

সারাদিন অফিসেই কাটিয়ে দেই। সন্ধ্যায় বাসায় চলে যাই। ফ্রেশ হয়ে ধানমন্ডি যাই ৯টার দিকে। সেখানে মনির আর ফারিয়া অপেক্ষা করছিল জন্মদিনের কেক নিয়ে। ফারিয়া আমাকে একটি ক্যাটস আই শার্ট গিফট করে। পরে শাওন এসে আমাদের সাথে যোগ দেয়। কেক কাটি; অনেক ছবি তুলি, মজা করে সময়টুকু পার করে দেই।

একটি বিষয় খটকা লাগল। নাদিমের সাথে বেশ কয়েকবার ফোনে কথা হয়েছে। অথচ একবারের জন্যও সে আমাকে জন্মদিনের উইশ করেনি!
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×