somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১২.১২.১৩: বাংলাদেশের দায়মুক্তির সূচনা

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১২ ডিসেম্বর ২০১৩ বৃহস্পতিবার রাত্র ১১টা ময়ূর ভিলা মোহাম্মদপুর ঢাকা-১২০৭

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে 'মিরপুরের কসাই' নামে কুখ্যাত জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে আজ রাত্র ১০টা ১ মিনিটে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ানুযায়ী ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করা হয়। জামায়াত-শিবির এবং স্বাধীনতার বিরোধীতাকারী ব্যক্তিগণ ব্যতীত প্রতিটি মানুষ আনন্দিত এজন্য যে, অবশেষে ন্যায়বিচার নিশ্চিত করা হল; কসাই কাদেরের ফাঁসির মধ্য দিয়ে ৪২ বছর পর বাংলাদেশের দায়মুক্তির সূচনা ঘটল; কলঙ্কমুক্ত হওয়া শুরু করল।

ব্যক্তিগতভাবে যেকোনো মানুষের মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করার বিরোধী আমি। কাদের মোল্লার ক্ষেত্রেও আমি উচ্ছ্বাস প্রকাশ করছি না। তবে আমি স্বস্তি পাচ্ছি এজন্য যে, আমাদের দেশে বিচারহীনতার যে অপসংস্কৃতি রয়েছে, তা থেকে মুক্ত হতে শুরু করেছি। বঙ্গবন্ধুর হত্যাকারীদেরও আইনের আওতায় এনে রায় কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করা হয়েছে। একইভাবে মুক্তিযুদ্ধকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধে লিপ্ত এদেশীয় দোসরদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করে রায় কার্যকর করা শুরু হয়েছে।

জামায়াত-শিবির উন্মত্ত হয়ে উঠেছে। দেশ পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। দুর্ভাগ্যজনক হল সরকার অনেক চেষ্টা করেও সহিংসতা দমন করতে পারছে না। সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। সরকারের উচিত জনগণকে সম্পৃক্ত করার প্রয়াস নেয়া। একমাত্র তখনি সংঘবদ্ধভাবে জামায়াত-শিবিরের নৃশংসতা প্রতিরোধ করা যাবে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হল বিএনপির নিশ্চুপ থাকা। কাদের মোল্লার ফাঁসিতে বিএনপি প্রতিক্রিয়াহীন। ভীষণভাবে অপ্রত্যাশিত তাদের এ ভূমিকা।

তবে জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি আমি মনে করি সরকারের বিএনপির সাথে সমঝোতায় যাওয়া উচিত। বিএনপিকে রাজী করানো উচিত যে, তারা ক্ষমতায় গেলেও তাদের কাছে জামায়াত-শিবির কোনো প্রশ্রয় পাবে না; জামায়াতকে সহযোগী হিশেবে ত্যাগ করবে।

এদিকে দেশ ক্রমশ একটি প্রহসন ও তামাশার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আমার ধারণা গণতান্ত্রিক আওয়ামী সরকার সবচেয়ে বাজে নির্বাচনের নজির সৃষ্টি করবে।

লেখাটি শেষ করব আওয়ামী লীগ বিশেষ করে শেখ হাসিনাকে আন্তরিক অভিবাদন জানিয়ে। শেখ হাসিনার দৃঢ়তার কারণেই মানবতাবিরোধী অপরাধীদের বিচারকার্য শুরু হল; রায় হল; কাদের মোল্লার ফাঁসি কার্যকর হল। জাতিসংঘ থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি পর্যন্ত ফোন দিয়েছিল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর না করার জন্য। কিন্তু শেখ হাসিনা কর্ণপাত করেননি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন অপরাধের বিচার হতেই হবে। এর বিকল্প নেই। জনগণ আওয়ামী সরকারকে ম্যান্ডেট দিয়েছে বিচার করার। শাবাশ শেখ হাসিনা! রাষ্ট্রনায়কোচিত বক্তব্য। :)
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×