somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকনামা

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৯ ডিসেম্বর ২০১৪ রবিবার রাত্র ১:৪৮ ৩৫ প্লামরোজ টরন্টো ওন্টারিও

ফেসবুকে আমি ভালোই সময় দিতাম। আসক্ত বলা যেতে পারে। বাংলাদেশে থাকতে বাবা-মা-বড় ভাইর অনেক কথা শুনেছি শুধু মাত্রাতিরিক্ত ফেসবুক ব্যবহারের কারণে। এমনকি কানাডা আসার পর কাকারও কথা শুনতে হয়েছে। তারপরও ফেসবুক ব্যবহার বন্ধ করতে পারিনি; কাজের মধ্যে, ক্লাশের মধ্যেও নিয়মিত ফেসবুক ব্যবহার করতাম। অস্বীকার করার উপায় নেই মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছি, ক্ষতিগ্রস্থও হয়েছি। বিশেষ করে কিছুক্ষণ পরপর ফেসবুক চেক করতে যাবার কারণে কোনো কাজে মনোযোগ ক্ষুণ্ণ হতো ভীষণ।
তাই হঠাৎ করেই একদিন মোবাইল থেকে ফেসবুক অ্যাপস আনইন্সটল করে দিলাম। তখনি ভাবছিলাম হয়তো দিন দুয়েক বড়জোর এভাবে চলতে পারি। তারপর ঠিকই ইন্সটল করে ফেলবো। কেননা, ফেসবুক ব্যবহার দীর্ঘদিনের অভ্যাসের ব্যাপার; যাপিত জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে।
কিন্তু অবাক বিস্ময়ে আবিষ্কার করলাম ইতোমধ্যে দিন বিশেক পার করেছি। এখন পর্যন্ত ফেসবুক অ্যাপস ইন্সটল করিনি মোবাইলে। শুধু ম্যাক থেকেই ব্যবহার করছি। আমার ধারণা এরকম আমি চলতে পারব। তারচেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আমাকে চলতে হবে; অন্তত আগামি এক বছর অর্থাৎ ২০১৫ সালটা।
জীবনে কোনো কিছুই অপরিহার্য না। যেসব মানুষদের অপরিহার্য ভাবতাম, তারাই সময়ের ব্যবধানে আমাকে বুঝাতে সক্ষম হয়েছে যে, জীবনে কিছুই অপরিহার্য নয়; তাদেরকে আমি সারা জীবনের অংশ ভাবলেও আমি তাদের জীবনে শুধু একটি অধ্যায় মাত্র। বুকের মধ্যে গভীর বেদনা নিয়ে, মনের গহীনে তাদের প্রতি ভালোবাসা বজায় রেখেও জীবনকে এগিয়ে নেয়া যায়। অথচ কোনো এক সময় এসব বুঝতাম না। অনেক কিছুই মেনে নিতে পারতাম না। ভীষণ কষ্ট পেতাম। (এখনো পারিনা অবশ্য। বিশেষ করে কোনো প্রিয়জনের ইচ্ছেকৃত অবহেলা! যখন আচঁ করতে পারি, আমি ভুল জায়গায় অবস্থান করছি, ইচ্ছেকৃত অবহেলার শিকার আমি, তখন আমার সমগ্র নিয়ে চেষ্টা করি সেই প্রিয়জনের কাছ থেকে দূরে সরে যেতে, তা যতই কষ্টের হোক আমার জন্য। অবহেলার চেয়ে দূরে থাকা শ্রেয়। প্রিয়জনের প্রতি অন্তত শ্রদ্ধা বা ভালোবাসাটা বজায় থাকার সুযোগ থাকে।) সমস্ত জীবনটা থমকে গিয়েছিল। স্পৃহা-উদ্যম শব্দদ্বয় ভুলেই গিয়েছিলাম। জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। নিতান্তই জীবনকে টেনে নিয়ে যাচ্ছিলাম টেনে নিতে হয় বলে! যদিও ফেসবুক আর মানুষের তুলনা চলে না কোনো পরিমাপকেই; তারপরও বলতে হয় সেসব মানুষদের তুলনায় ফেসবুক কিছুই না!
মাঝখানে চেষ্টা করেছিলাম ফেসবুক থেকে ডিঅ্যাক্টিভেটেড হয়ে যেতে। তিন-চারবার অচল করেও ছিলাম। কিন্তু ওভাবে থাকতে পারিনি। সচল করতে বাধ্য হয়েছি পুনরায়। কেননা, এই ফেসবুক হয়ে গেছে একমাত্র মাধ্যম যেখানে আমার মত 'অসামাজিক' মানুষের যোগাযোগ রক্ষিত হয় মানুষদের সাথে। অতএব, ফেসবুক থেকে এখনো সম্পূর্ণরূপে দূরে চলে যাবার সুযোগ নেই; তবে নেশাটা কাটাতে পেরেছি সেটাই বা কম কীসে, অন্তত আমার মতো আসক্তর জন্য!

এখানে আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। আমার জীবনে অসাধারণ কিছু বন্ধু আছে। তাদের প্রতি আমি আজীবন দায়বদ্ধ। ওদের নি:শর্ত ভালোবাসা, প্রগাঢ় বন্ধুত্ব আমার জীবনের পরম প্রাপ্তি। ওদের নিয়ে লিখব কোনো একদিন।

(ফেসবুকে স্ট্যাটাস হিশেবে দিলাম লেখাটি।)
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৫ ভোর ৫:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×