লোকসানের বোঝা বইতে না পেরে না ফেরার দেশে বিনিয়োগকারী মফিজুল
লোকসানের বোঝা বইতে না পেরে না ফেরার দেশে বিনিয়োগকারী মফিজুল
লোকসানের বোঝা বইতে না পেরে না ফেরার দেশে বিনিয়োগকারী মফিজুল
======================================
ঢাকা, নভেম্বর ২৫: শেষ পর্যন্ত লোকসানের বোঝা আর বইতে পারলেন না বিনিয়োগকারীর মফিজুল ইসলাম। আজ ভোরে ফজরের নামাজ পড়ে বাসায় ফিরে হার্ট স্ট্রোকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। র্যাপিড সিকিউরিটিজ হাউজে ২০১০ সাল থেকে লেনদেন করতেন এই হতভাগ্য বিনিয়োগকারী।
বিনিয়োগকারী মফিজুলের বন্ধু রেজাউল করিম শেয়ারনিউজ২৪ডটকমকে জানান, ‘তার গ্রামের বাড়ী চাঁদপুর। পরিবার পরিজন ছেড়ে তিনি শুধু শেয়ার ব্যবসার জন্য ঢাকায় আমার সঙ্গে মেসে থাকতেন। আজ সকালে ফজরের নামাজ পড়ে মেসে এসে বুকে ব্যাথ্যা হচ্ছে বলে জানান। এর কিছুক্ষণের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিনিয়োগকারী রেজাউল বলেন, ‘তিনি দীর্ঘ দিন দক্ষিণ কোরিয়ায় ছিলেন। সেখান থেকে দেশে ফিরে জমানো ১৫ লাখ টাকা দিয়ে ২০১০ সালে শেয়ার ব্যবসা শুরু করেন। শুরুতে কিছুটা মুনাফা করলেও ভয়াবহ ধসের পর তার তার পোর্টফলিওর এক তৃতীয়াংশ লোকসানে চলে যায়। এমতাবস্থায় তিনি গভীর হতাশায় ভুগছিলেন। এ ব্যাপারে আগের দিন রাতে তিনি ভবিষ্যত নিয়ে খুব হতাশ বলে জানান। পরিবার পরিজন নিয়ে তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না। বলতে বলতে এক সময় তিনি কেঁদে ফেলেন। শেয়ার ব্যবসা ছাড়া তার আর কোনো উপার্জনের পথ ছিল না। ধসের পর ব্যাপক লোকসান হওয়ায় ঢাকায় তার পরিবার পরিজনকে রাখতে পারেননি। শুধুমাত্র মূলধন ফিরে পাবার আশায় তিনি ধৈর্য্য ধরে ছিলেন দীর্ঘ দিন। কিন্তু শেষ রক্ষা হলো না।’ জানা যায়, আজ সকালে তার লাশ চাঁদপুরে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বিনিয়োগকারী ঐক্য পরিষদের এক নেতা বলেন, আর কত বিনিয়োগকারী লাশ হলে পুঁজিবাজার স্বাভাবিক হবে? যারা পুঁজিবাজার নিয়ে খেল ছে তাদের কি সামান্যতম বিবেকবোধ নেই? তারা ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঠকিয়ে আর কত টাকা কামাতে চায়? তাদেরও তো একদিন মরতে হবে। বিনিয়োগকারীরা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছেন। এখন যারা পুঁজিবাজারের স্থিতিশীলতার পথে অন্তরায় তাদের অভিশাপ দেয়া ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই। রাজপথে আন্দোলন করতে গেলে পুলিশ দিয়ে তাড়িয়ে দেয়া হয়। কোথায় ঠাঁই হবে আমাদের!
View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

