অতঃপর আমরা বুঝতে বাধ্য হলাম যে, শিক্ষা একটি সরকার অনুমোদিত, ভূক্তভোগী ও সর্বজন অস্বীকৃত বিক্রয়যোগ্য পণ্য, যা আপনাকে অর্জন করতে হলে ভ্যাট প্রদান করতে বাধ্য থাকিতে হবে।
এখন আসুন জেনে নেওয়া যাক শিক্ষার ওপর ভ্যাট আরোপের ফলে কি কি লাভ হতে পারে....
১। সরকারী আয়ের নতুন ক্ষেত্র সৃষ্টি হবে;
২। দক্ষ ব্যবস্থাপনার জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলোর যে মূলধন ঘাটতি দেখা দিয়েছে, তা সমাধান করা যাবে;
৩। বাড়তি মূলধন লাভের ফলে ব্যাংকগুলো আবার নতুন কোন ঋণ কেলেঙ্কারী সৃষ্টি করতে পারবে;
৪। আমাদের মত ভূক্তভোগীরা শিক্ষা নামক পণ্য ক্রয় করে দেশ ও দশের উন্নয়নে সরসরি অংশীদার হতে পারবে;
৫।ভাগ্য ভালো হলে ভ্যাট প্রদানের জন্য CIP (Commercial Important Person) এর মত খেতাব পাওয়ার সম্ভাবনাও উজ্জল হবে;
তাই সকলকে আহবান জানাই, "শিক্ষার জন্য ভ্যাট দিন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিন।"
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



