গনতন্ত্রের মানসকন্যা, শান্তিকন্যা, দেশনেত্রী, জননেত্রীদের সরকার তো দেখলাম।
বোঝাই যায় এই সরকার সুস্থভাবে ক্ষমতা ছাড়তে চায় না। ভাল কথা আমরা একটি নির্দলিয় সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলনও করতে রাজি আছি। কিন্তু তাতে কি লাভ হবে? আমরা কি আমাদের চাহিদামত একটি সরকার পাবো?
আমরা কি এমন একটি সরকার এদেশে কখোনো পাবো যে সরকার,
১। দেশের পুলিশ বিভাগকে দলীয়করন করবে না।
২। সাধারন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিবে না।
৩। রেডিও টিভির সায়ত্বশাসন দিবে।
৪। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করবে।
৫। ইতিহাস আশ্রিত রাজনীতি বন্ধ করে উন্নয়নের রাজনীতি করবে।
৬। বিরোধী দলের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখাবে।
৭। বিচার বিভাগকে নির্দলীয় ও সকল সমালোচনার উর্ধ্বে রাখবে।
৮। কোনো ভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে বিচার বিভাগকে ব্যবহার করবে না।
৯। সাধারন জনগণের মতামতের যথাযথ গুরুত্ব দিবে।
১০। সকল ক্ষেত্রে নগ্ন দলীয়করন বন্ধ করবে।
১১। দেশের সব জনগণকে নিজের বলে মনে করবে।
১২। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বাধার সৃষ্টি করবে না।
১৩। সকল বৈদেশিক ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবে।
১৪। দেশের অর্থনীতির চালিকাশক্তি রেমিটেন্স ও গার্মেন্টস শিল্পকে রক্ষা করতে বদ্ধপরিকর হবে।
১৫। প্রকৃতপক্ষে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে।
১৬। ক্ষমতায় থাকার জন্য অসদুপায় অবলম্বন করবে না।
১৭। ধর্ম , যুদ্ধাপরাধ, সংখ্যালঘু ইত্যাদি ইস্যুকে রাজনৈতিক কারনে ব্যবহার করবে না।
১৮। গনতন্ত্রের ভাষা বুঝবে, সংসদে জবাবদিহিতা নিশ্চিত করবে ও প্রকৃত গনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে।
১৯। এমন কাজ করবে না যাতে পরের সরকার আসলে দেশ ছেড়ে পালাতে হয়।
২০। শিক্ষাঙ্গনে দলীয় ক্যাডারভিত্তিক রাজনীতির ও হল দখলের রাজনীতির বাইরে গিয়ে চিন্তা করবে।
আমি নিশ্চিত যে বর্তমান সরকারে এই উপরোক্ত ২০ টি গুনাবলীর একটিও নাই। বিএনপির সময়েও এগুলোর অনেক গুলির ঘাটতি ছিলো। তবে আমরা কিসের জন্য আন্দোলন সংগ্রাম করবো? কোন সরকারকে ভাল বলবো? আমরা কি চিরকাল হতাশই থাকবো?
একটি দলকেও তো দেখলাম না এই ক্রাইটেরিয়াগুলো পুরন করবে এই মর্মে কোনো বক্তৃতা দিতে। আমরা তাহলে কেন ভোট দিবো???
ভোট দেয়ার কোনো লাভ তো দেখি না।
ইলেকশন উপলক্ষে একটি ছুটির দিন পাওয়া যায়। এটাই মনে হয় জনগনের একমাত্র প্রাপ্তি।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৩ রাত ৮:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



