মহাসেন এখোনো এসে পৌছায় নি। এই ঘুর্নিঝড়টি সর্ব শক্তিতে আঘাত করলে দেশের উপকূলীয় এলাকায় ব্যপক ক্ষয়ক্ষতি হতে পারে।
এবারে অতীতের অভিজ্ঞতার আলোকে দেখে নেয়া যাক, মহাসেন আসলে দেশের রাজনীতিবিদরা সম্ভাব্য কি কি বলতে পারেন........
মখা বলতে পারেন.... কক্সবাজারের একজন এমপি জামাতের। তাছাড়া কক্সবাজার সদরের উপজেলা চেয়ারম্যান জামাতের। এদের কারনেই এই মহাসেনের আক্রমন। ( বিজ্ঞের সুরে) নইলে দেশের এত জায়গা থাকতে কক্সবাজারে এত বড় ঝড় কেন আসবে? আমরা আগেই বলেছিলাম জামাত তাড়াও।
আবুল মাল বলতে পারেন,.........এদেশে ঘুর্নিঝড় তো আসতেই পারে। এটা বড় কোনো বিষয় না। ঝড় বৃষ্টি প্রাকৃতিক বিষয়, সেখানে এত টাকা দেয়া লাগবে কি জন্য?
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলতে পারেন, .........( বিদেশে না যেতে পেরে একটু বিরক্ত সুরে) এসব ঝড় আমাদের কিছু করতে পারবে না, আমাদের প্রধানমন্ত্রী নিজে ঘুর্নিঝড় মোকাবেলার দিকে নজর রেখেছেন।
আবুল হোসেন বলতে পারেন,..........আমরা দেশপ্রেমিকরা থাকতে ঘুর্নিঝড় কোনো বিষয়ই না।
সুরঞ্জিত সেন বলতে পারেন.,....... আমার নামের শেষ অংশের সাথে মহাসেন নামের মিল আছে, ত্রানের টাকা আমিই বন্টন করতে পারি। যেহেতু আমার তেমন কোনো দায়িত্ব নাই। তাছাড়া এতবড় ঝড়ে কতগুলো কালো বিড়াল মারা যেতে পারে, একবার ভেবে দেখুন। সংবিধান অনুযায়ী কালো বিড়ালের সুরক্ষা দেয়া আমাদের দায়িত্ব।
ফারুক খান বলতে পারেন,....... আগেই বলেছিলাম কম খেতে, কম কম খেলে আজ আমাদের নতুন করে ত্রান দিতে হতো না।
খালেদা জিয়া বলতে পারেন, ..... এই ত্রানের টাকা সরকারের এক নম্বর থেকে শুরু করে সবাই মারিং কাটিং করছে। এই চোরের দল , চাটার দল ঘুর্নিঝড়ের নামে সব টাকা খাইয়া ফালাইলো।
ফরহাদ মাজহার বলতে পারেন,......সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে এই ঘুর্নিঝড়ের খবর প্রচার করতে দেয়া হয়নি। ছি ছি .......
ইকবাল সোবাহান বলতে পারেন,.........বঙ্গবন্ধুর মূর্তিটা যদি প্রেসক্লাবে বসাতে পারতাম , তাহলে আজ এই ঝড় বন্যা আসতো না।
শাহরীয়ার কবির বলতে পারেন,......... জামাতিরা ত্রান কাজে বাধা দিচ্ছে। তাছাড়া উপকূলীয় এলাকার মুরগীগুলোর কথা আমাদের সবার আগে চিন্তা করতে হবে।
সবার শেষে প্রধানমন্ত্রী বলতে পারেন,..........যারা ত্রানের টাকা খেয়েছে তারা আমাদের দলের কেউ না। এই সরকার ঘুর্নীঝড় শুরু হওয়ার বিশ মিনিট আগে উদ্ধার তৎপরতা শুরু করে। যা বিশ্বে একটি রেকর্ড। পৃথিবীর অন্য কোনো সরকার এত দ্রুততার সাথে ও সফলভাবে উদ্ধার কার্য পরিচালনা করতে পারে নি।
বি দ্রঃ সকল বক্তব্য কাল্পনিক।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৩ রাত ৮:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



