somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী নাটক...........জেলগেটে আটক.................( নাটক মানেই বিনুদুন)

১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই সরকারের অনেক মন্ত্রী এমপিকেই অনেকে ভাঁড় বলেন। কেউ কেউ আবার এক ডিগ্রী উপরে গিয়ে পাগল ছাগলও বলেন। সাবেক এক মন্ত্রীর কাছ থেকে এমন দাবিও এসেছে যে এই সরকারে অন্তত ৫ জন পাগল আছে।
কোনটা কতটা সত্য তা ইতিহাসই বলে দিবে। তবে অভিনয় বলেন, বা ভাঁড়ামী বলেন সেগুলো করতে এই সরকারে জুড়ি নেই বলেই সাধারন মানুষ মনে করে।
এদেশের মন্ত্রীরা এমন সব কারন দেখায়, আর এমন ভাবে তা উপস্থাপন করে যে অন্তত আমি নিজের কানে শোনার আগে পর্যন্ত তা বিশ্বাস করতাম না।
যেমন ধরুন একজন আমার দেশে তালা দিয়ে সবার সামনে এসে বললেন, আমার দেশ প্রকাশে কোনো বাধা নেই। আমি খুব বেশি উদাহরন দিব না। আপনারা যে কোনো একদিনের পত্রিকা পড়লেই অনেক উদাহরন পাবেন। শুধু বলি আমি যখন ক্লাস টু এ পড়তাম , তখনও এইসব যু্ক্তি যে সঠিক না তা বুঝতাম। কি জানি, এই সরকার মনে হয় ধারনা করে আছে যে এদেশে সবাই হয় আন্ডার টু পাশ ! আর না হয় ওনাদের চামচা।
মনোবিজ্ঞানে যখন প্রথম পড়তে গেছি, তখন এক ম্যাডাম বলেছিলেন, পৃথিবীতে খুব কম ঘটনা ঘটে যা একেবারে নতুন। বলতে গেলে নতুন কিছু ঘটে না। সব ধরনের অপরাধই পূর্বে দু'একবার হলেও কেউ না কেউ করেছে বলে প্রমান পাওয়া যাবে।
এই রকমই একটি ঘটনা হলো জেলগেটে আটক। ইদানিং এই সরকারের কাউকে কিছু বললেই কিছু মঞ্জুরুল আহসান বুলবুলবৃন্দ আছেন, যারা আগের সরকারে এই ধরনের কি ঘটেছিলো তার উদাহরন দিয়ে তাড়াতাড়ি একাত্তর টিভিতে হাজির হয়ে যান। বিএনপি অফিসে পুলিশি আক্রমন, রাজপথে মিছিল করতে না দেয়া, লাখ লাখ মানুষকে মামলায় দেয়া এসব ঘটনার বৈধতা দিতে তাড়াতাড়ি বিএনপি সরকারের আমলে কোন কোন মামলা দেয়া হয়েছিলো তা তুলে ধরেন।

খালি হেফাজতের সাথে যে ঘটনাটা ঘটেছে তার কোনো তুলনা অবশ্য তারা এখোনো দাঁড় করাতে পারেনি। কয়েকদিন পরে কর্নেল বেগের চিঠির মত নতুন কিছু আবিস্কার করে ফেলার অপেক্ষায় হয়তো এরা চুপচাপ আছে।
তুলনা করবেন কোনো সমস্যা নাই। তবে এই সরকার যে ভাবেই হোক, জেলগেটে আটক বিষয়টিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। যতই আইনের প্রতি কেউ শ্রদ্ধাশীল হোক, যতই জামিন টামিন নিক, কোনো অসুবিধা নাই। মহা অস্র আছে সরকারের হাতে , জেলগেটে আটক।


সাধারনত রাজনৈতিক মামলার আসামি জামিন নিয়ে কারাগার থেকে বের হওয়ার পর কারা ফটকেই আবার আটক করার মহান শিল্প আমাদের এমনভাবে জানা হয়ে গেছে যে এ বিষযে কোনো নোবেল না থাকায় আফসোস হয়।
আদালতের আদেশে জামিনে কারাগার থেকে বের হওয়ার পর পোশাকধারী পুলিশ নয়, সাদা পোশাকে ডিবি পুলিশ ধরে নিয়ে যায় মিন্টো রোডের ডিবি অফিসে। এতে অনেকেই জামিনে বের হয়ে আসতেও ভয় পান।

নিচে কিছু ভাঁড়ামী ও নাটকের মঞ্চস্থ হওয়ার উদাহরন দেখাচ্ছি........
যুবদল নেতা জাহাঙ্গীরকে তিন বার জেলগেটে আটক করা হয়.......http://www.banglanews24.com/detailsnews.php?nssl=576df1d0de306eeedf4b79d69654cf51&nttl=24072012128295
তারা হলেন স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদল সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব ও ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে একত্রে জেলগেটে আটক করা হয়। Click This Link
যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে জেল গেট থেকে আটক করা http://www.dailynayadiganta.com/?p=180780
জেলগেটে বিএনপির ২ নেতা আটক করে পুলিশের অস্বীকার Click This Link
সর্বশেষ আজ

জামিন পেলেও ফের গ্রেপ্তার সালাউদ্দিন Click This Link
এরকম শত শত উদাহরন আছে। তাহলে জামিন নিয়ে কি লাভ?
আফসোস, আমি ভাল অভিনয় করতে পারি না। পারলে সরকারী দলে ভিড়তাম.........

সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের A Prisoner of Birth....

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০




জেফরি আর্চারের A Prisoner of Birth....

জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

×