
“নীল”
___ এম, আর তালুকদার
নীল গগণের নিচে
নীল জলে ভাসি
অন্তরটা নীল হয়েছে
মুখে নীলাভ হাসি।
সকল রঙ হারিয়ে গেছে
নীল হয়েছে আপন
অন্ধকারে চোখ মুদিলে
দেখি নীল স্বপন।
স্বপ্নে দেখা নীল কুঠুরির
দাড়গুলো সব নীল
আমায় দেখে সুখের রঙে
আটকে রাখে খিঁল।
চারিদিকে রঙের ছটা
আমার মাথায় দুঃখের জটা
সুখের নদে চলে ভাটা
বুকে বিঁধেছে বিষের কাঁটা।
কাঁটার আঘাতে ক্ষত বিক্ষত
পিঞ্জর হয়েছে নীল
সুখ বিহনে দুঃখ অনলে
পুরছি তিল তিল।
সকল রঙ ঝলসে গেছে
গাঢ় হয়েছে নীল
বুকের ভিতর নীল জোয়ারে
ক্ষয়ে যাচ্ছে দিল।
ক্ষত হৃদে নীল কালিতে
আঁকি সুখের ছবি
সুখ যেন মরিচিকা
করনা সুখের দাবি।
বিকাল ৫:৪৫ মি. খোলা আকাশের নিচে পশুর নদীর পাড়ে ঝড় বাতাসের মধ্যে ছোট টিলার উপর বসে লেখা শুরু করেছিলাম পৌনে সাতটার দিকে সেখান থেকে উঠে এসে রাস্তায় হাটছিলাম আর ছন্দ চরণ নিয়ে খেলছিলাম, সাড়ে আটটার দিকে ক্ষান্ত দিলাম। পরের দিন কক্ষ নং ০২ এ বসে কাব্যের শেষ চার চরণ সমাপ্ত করলাম দুপুর ০২:২৩ মি. ।
লোকে বলে বেদনার রং নীল কিন্তু আমার সবচেয়ে পছন্দের রং নীল। শুনেছি আঘাতে আঘাতে ব্যাথাগুলো জমে নীল রং ধারন করে, তাহলে কি আমার ভিতরেও ব্যাথার আস্তরন জমে নীল হয়ে গেছে ........
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।








