কবিতা, “রোজনামচা”
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“রোজনামচা”_____এম, আর, তালুকদাররোজনামচার সাদা পাতাগুলো
আমার সাথে কথা বলে,
এক একটা তারিখ ঘটনা হয়ে
মস্তিষ্কের শিরায় শিরায়
স্পষ্ট হয়ে ওঠে।
সাদা পাতাগুলো আমার সাথে
কথা বলতে শুরু করে,
যেন কোন বাল্য বন্ধু
ভুলে যাওয়া স্মৃতিগুলো
স্মরন করিয়ে দিচ্ছে।
কোন পাতায় সুখ -
কোন পাতায় দুঃখ -
কোন পাতায় হাসি -
কোন পাতায় কান্না -
কোন পাতায় মান-অভিমানের
ছলছল চোখের দুষ্ট চাহনি
গোলাপী ঠোটের কোনে মিষ্টি হাসির
লুকচুরি জীবন্ত হয়ে ধরা দেয়।
কোন পাতায় গভীর ক্ষত
অসম্ভব যন্ত্রনা,
রোজনামচার পাতাটা নীল হয়ে আছে,
চিৎকার করে বলতে চায়
আমার বুক থেকে ছিড়ে ফেল এই পাতাটা।
কয়টা!
কয়টা পাতা ছিড়ে ফেললে
বন্ধ হবে এই অসহ্য চিৎকার !
হে রোজনামচা,
পাতাগুলো ছিড়ে ফেললে যে
তুমিই বিলিন হয়ে যাবে,
যেমনটি আমি হচ্ছি।
#কাব্য #লেখা সমাপ্তি তারিখ ও সময়ঃ ০৭ ফাল্গুন ১৪২৩ বঙ্গাব্দ, ১৯ ফেব্রুয়ারী ২০১৭ খিষ্টাব্দ, সময় ১০:৪৫ মিনিট।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুন
আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২

দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের...
...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,...
...বাকিটুকু পড়ুন