কবিতা, "অচিনপুর"
২৭ শে আগস্ট, ২০১৮ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"অচিনপুর" ____এম, আর, তালুকদারধরার বুকে থাকার লাগি
আদমেরা ছোটে,
আমি শুধু প্রহরগুনি
মরন কখন ঘটে।
জীবন নামক ব্যাথার রেখা
পরেছে মোর ভালে,
আশায় বসে আছি আমি
মরিব কোন কালে !?
দাদার শোকে ছিলাম কাতর-
পিতৃ শোকে হলাম পাথর,
নানা আমায় একলা ফেলে
গেল মাটির ঘরে।
বাবা-দাদা-নানা,
সবাই অচিনপুরে।
সর-সর, থাকব না,
যাব তাদের ধারে।
চারিপাশে আপন বলে
কেহ আমার নাই,
মনের কোনে প্রশ্ন জাগে
এমন কেন সাঁই?
আপন বলে যাকে আমি
বুকে চেপে ধরি,
ব্যাথার সিন্ধু ফেলে রেখে
পাশে যায় সরি।
ব্যাথায়- ব্যাথায় পিঞ্জিরা মোর
কালা হয়ে গেছে,
সর-সর,ক্ষনিকের তরে
শান্তনা সব মিছে ।
ব্যাথা নিয়ে কত পথ
দিতে হবে পারি-
কত পথ দিলে পারি,
পাব সুখের বাড়ি!?
ধরার বুকে সুখের খোঁজে
আমি ভবঘুরে-
সব ফেলে আজ পারি দেব
ঐ সেই অচিনপুরে।
#কাব্য#লেখার তারিখ, সময় ও স্থানঃ ২০১৪ সালের ডিসেম্বর মাসে মহিশকাটা নামক জায়গায় এক আত্মীয়ের বাড়িতে অবস্থানকালে গভীর রাতে লিখেছিলাম। নিজের কথাগুলোই পল্লী কবি জসিম উদ্দিনের কবর কবিতার মত করেই বেরিয়ে এল মনের গহীন থেকে ।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন