somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন ধর্মভিত্তিক জনসংখ্যার পরিসংখ্যান?

২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেন ধর্মভিত্তিক জনসংখ্যার পরিসংখ্যান?

প্রশ্নটা জরুরি। এবং, তার উত্তর ভারতের বহুত্বের পক্ষে সুসংবাদ নয়। সত্যি কথা হল, মুসলমানরা প্রবল ভাবে জনসংখ্যা বাড়িয়ে ক্রমে ভারত নামক দেশটাকে ‘দখল’ করে নেবে, হিন্দুরা ‘নিজভূমে পরবাসী’ হবে— দেশের প্রায় একশো কোটি হিন্দুর একটা বড় অংশ স্বেচ্ছায় এই সুপরিকল্পিত গুজবে বিশ্বাসী। অতএব, এই গুজব়টাকেই যদি পরিসংখ্যানের মাটিতে দাঁড় করানো যায়, ভোটের বাজারে তার দাম তো থাকবেই।
এখন দেখা যাক, সঙ্ঘ পরিবার ভোটের বাজারে যে ‘আতঙ্ক’ ফেরি করে, সেটা কত দূর সত্য। অদূর ভবিষ্যতে কি মুসলমানরা ভারতে সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠতে পারেন?
২০০১ থেকে ২০১১ অবধি ভারতে মুসলমান জনসংখ্যা বেড়েছে ২৪.৬ শতাংশ, আর হিন্দুদের সংখ্যা বেড়েছে ১৬.৭৬ শতাংশ। অর্থাৎ, এই দশ বছরের প্রতি বছর এই দুই গোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধির গড় হার যথাক্রমে ২.২ ও ১.৫৬ শতাংশ। এই হার যদি অপরিবর্তিত থাকে, জনসংখ্যায় হিন্দুদের টপকে যেতে মুসলমানদের কত বছর সময় লাগবে, অঙ্কের হিসেব বলে, দুশো বছরেরও বেশি। ২২২০ সালে কী হবে, সেই গল্প বেচে ২০১৫ সালের ভোট জিততে চাওয়া কিন্তু প্রতিশ্রুতির চেয়েও বড় মিথ্যাচার।
ভারতে মুসলমানরা গোষ্ঠীগত ভাবে সবচেয়ে পিছিয়ে রয়েছেন, কতটা পিছিয়ে রয়েছেন, তার কয়েকটা নমুনা পেশ করা যাক। মুসলমানদের মধ্যে সাক্ষরতার হার দেশের গড়ের তুলনায় প্রায় দশ শতাংশ কম। সরকারি পরিসংখ্যান বলছে, মুসলমানদের মাথাপিছু ব্যয়ক্ষমতা গোটা দেশে সবচেয়ে কম— ২০০৯-১০ সালের নমুনা সমীক্ষার হিসেবে পাওয়া যাচ্ছে, এক জন হিন্দু গড়ে প্রতি মাসে ব্যয় করেন ১১২৫ টাকা, আর এক জন মুসলমান ৯৮০ টাকা। পাকা শৌচাগারই হোক অথবা শিশুদের মধ্যে অপুষ্টির হার, বিবিধ আর্থ-সামাজিক সূচকেই মুসলমানরা জনগোষ্ঠী হিসেবে দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে। সরকারি চাকরিতে মুসলমানদের সংখ্যা কার্যত হিসেবেই আসে না। বস্তুত, সংগঠিত ক্ষেত্রেই তাঁদের উপস্থিতি জনসংখ্যার অনুপাতে উদ্বেগজনক রকম কম। কাজেই, মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধির পিছনে ষড়যন্ত্র তত্ত্বের সন্ধান না করে বরং উন্নয়নের অসমতা নিয়ে লজ্জিত হওয়া উচিত।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: বাহাদুর পাকিদের আসল চেহারা (রিপোস্ট)

লিখেছেন অর্ক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

×