ফরমালিত জাতি বাচাইতে বিড়ি সিগ্রেট? (মতামতের জন্য লেখক কোনভাবেই দায়ী না, কারন এটি এমন অবস্থায় লেখা যখন আর না লিখিয়া পাড়া গেলো না)
আমরা প্রজাতি হিসাবে ঐতিহাসিহক ভাবে বরাবরি স্বজাত বিধ্বংসী নজিরবিহীন কর্মকাণ্ড করিয়া আসিতেছি, আর আজীবনই আমাদের ভিন্ন কোন বন্ধুজাতি সেই ক্রান্তি লগ্নে বাচাইতে আসিয়াছে । এককালে জাতিকে ন্যাক্কারজনক ভাবে মারিয়াছে রাজাকার, তারপর প্রশাসন, রাজনীতি ইত্যাদি। বর্তমানে এইগুলোর সহিত বক্ষদেশ ফুলাইয়া যুক্ত হইয়াছে ফরমালিনের মাধ্যমে নিজ জাতিকে বিষাক্ত কদরে তথা মরনাত্মক আদরে টিপিয়া টিপিয়া মারিবার সুস্বাদু প্রক্রিয়া । সুতরাং, ইতমধ্যে আবারো বিদেশী বন্ধুজাতি আমাদের জন্য দরদী রুপে আত্মপ্রকাশ করিয়া নীরবে কাজ করিয়া যাইতেছেন বলিয়াই আমি মনে করি ।
অনেক ভাবিয়া দেখিলাম, একমাত্র ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহিত কেহ ইহার নৈতিকতা মিয়ালিয়া ফেলিবেন না) তাহাদের উৎপাদন সমূহকে; যেমন, বিড়ি সিগ্রেট ফরমালিন মুক্ত রাখিয়া প্রজাতি সংরক্ষণের বৈশ্বিক দায়িত্ব মহানুভবতার সাথে পালন করিয়া যাইতেছে ।
ফরমালিনের ব্যাপ্তিতে তাহাদের এই অবস্থানকে আন্তরিক সাধুবাদ জানাই । স্বজাতির এমন গোস্বদৃশ আত্মঘাতী আচরনের অশুভ লগ্নে আসুন আমরা ফরমালিন মুক্ত বিড়ি সিগ্রেট......... (থাক আর কইলাম না,, আমার আবার পরিবার ও বন্ধুমহলে আক্রমণাত্মক আচরণের বদনাম আছে...)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



