somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরোনামটা কী দিতে পারি।

৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশিক্ষণ ক্লাসের দ্বিতীয় হপ্তা পূর্ণ হলো কাল। আমাদের ব্যাচে আমরা মোট ৪৩৪ জন প্রশিক্ষণার্থী। চারটি গ্রুপ। তিস্তা, ঘাগট, টাঙ্গন, মহানন্দা। উত্তরাঞ্চলের চারটি নদীর নামে নামকরণ। আমি মহানন্দা গ্রুপে। এই গ্রুপেই আমরা সবচে’ বেশি। ১৩৪ জন।

আমাদের পঠিতব্য একটা বিষয়ের নাম আইসিটি (ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি)। বিষয়টা সকল গ্রুপের জন্যই নৈর্বাচনিক। মনে হয় একটু জটিল। কম্পিউটার বিষয়ক তো, তাই হয়তো। তাই অতি উৎসাহী হলেও জটিল বলে কেউ নিতে চায়না। বেশীর ভাগ প্রশিক্ষণার্থীই নিয়েছেন অপেক্ষাকৃত সহজ বিষয়টা- কৃষি শিক্ষা। এই নেননি নিবেননা করে করেই এই বিষয়ে আমরা মোট ৯৮ জন হয়ে গেছি।

চতুর্থ নম্বর ক্লাস। স্যার এসে প্রশিক্ষণার্থী বেশি বলে কয়েকটা গ্রুপে ভাগ করতে চাইলেন। কারন ল্যাবঃ -এ কম্পিউটার সংখ্যা মাত্র ১২।
কীভাবে, কী করবেন ? কীভাবে করবেন ? হঠাৎ সবার উদ্দেশ্যে-
আপনাদের মধ্যে কম্পিউটার বিষয়ের শিক্ষক কে কে ?
প্রায় সবাই।
মোটামুটি কম্পিউটার চালাতে (অন-অফ করতে) জানেন কে কে ?
উত্তোলিত হাত দেখে- বেশীর ভাগই।
মোটামুটি একটু ভালো পারেন কে কে ?
গুনে গুনে- ৬ জন।
এটার (একটা কম্পিউটার হাত দিয়ে দেখিয়ে) সব পার্টস খুলে আবার লাগাতে পারবেন কে কে ?
খুউউউব কষ্টে-সৃষ্টে- ২ জন।
এবার (স্যার হাসতে হাসতে) বলেনতো কোন কম্পিউটার কোনদিন হাত দিয়ে ছুঁয়ে দেখেননি এমন কে কে আছেন ?
সর্বনাশ !

বাংলাদেশের প্রায় ৭/৮ টি জেলার বিশেষ করে উত্তরাঞ্চলের প্রায় প্রত্যেকটি থানার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এই গ্র“পে। কেউ সরকারি কেউ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের। ৪/৫ জন আছেন যারা শিক্ষক নন। তাদের কেউ ডিগ্রী, অনার্স, মাস্টার্স পাস করেছেন কিংবা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। এখানে এমন শিক্ষকও আছেন যার চাকুরী আছে আর মাত্র ৬ বছর।

সরকারি/বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৮-২১ বছরের শিক্ষকতার জীবনেও কোন দিন একটা কম্পিউটার ছুঁয়ে দেখেননি ৯৮ জনের মধ্যে এমন শিক্ষক আমরা-
মাআআআত্র ১৬ জন।

আমার বিশ্বাষ- খোঁজ নিলে দেখা যাবে, বাংলাদেশের এরকম ১৪ টি ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীদের চিত্রটা সম্ভবতঃ এরকম প্রায় কাছাকাছিই।

এই আমরাই স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর- মানুষ গড়ার কারিগর। যারা সীমিত কয়েক দিনের হাতে গুনা কয়েকটি থিওরী লেকচার শুনে একেক জন হয়ে উঠব বিশাল বিশাল আইটি বিশেষজ্ঞ। যারা এই ক'দিনে কম্পিউটারটা ছুঁয়ে দেখব হাতে গুনা কয়েকবার, কয়েক ঘন্টা মাত্র।

সার্থক হউক আমাদের স্বপ্নের যাত্রা।

(আগের লেখা)




সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:১০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মে, ২০২৬ রাত ৮:৪৮


মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা-ই হোক। এখনই উপযুক্ত সময়... ...বাকিটুকু পড়ুন

আমজনতা আর রাজনীতি

লিখেছেন কিরকুট, ০৭ ই মে, ২০২৬ রাত ১০:১৮

দেশটা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে চায়ের দোকানের বেঞ্চি থেকে শুরু করে ফেসবুকের কমেন্টবক্স পর্যন্ত সবাই ভূরাজনীতির গোপন উপদেষ্টা। কেউ ন্যাটো বুঝে, কেউ "র" এর ফাইল পড়ে ফেলেছে বলে... ...বাকিটুকু পড়ুন

রাজনৈতিক দল গঠনের মতো জনপ্রিয়তা ইউনুস সাহেবের ছিলো না ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মে, ২০২৬ রাত ২:২৬


মাঝে মাঝে আমি ইউটিউবে বা মাহফিলে গিয়ে হুজুরদের ওয়াজ শুনি। শোনার কারণটা ধর্মীয় যতটা না, তার চেয়ে বেশি হলো আমাদের সমাজের হুজুররা দেশীয় অর্থনীতি বা সামাজিক ইস্যুগুলো নিয়ে সাধারণ... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

×