somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেকারত্ব অনেকটা কুমারীত্ব’র মতই ।

১৬ ই মে, ২০১৪ রাত ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মজার একটা সত্য ঘটনা বলি । আমি তখন বেকার । মোটামটি যত বড় বড় কোম্পানি আছে সবখানে ইন্টারভিউ দেওয়া চলছে । জার্মানীর একটা স্কলারশীপ পাইয়াও যাইতে পারতেছিনা । খুব টেনশন । সেই মাহেদ্রক্ষনে আমাকে মোহনা টিভি থেকে ডাকা হলো ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার পোস্টে ইন্টাভিউ এর জন্য (মিরপুরের কামাল মজুমদার তার মেয়ের নামে মোহনা টিভি করেছেন, ইত্যাদির কাশেম টিভি কনসেপ্টে) . সেই ইন্টারভিউ দেওয়ার পর আমি আর কোনদিন আর টিভি চ্যানেলের পথ চাকুরীর জন্য মারাইনি । স্বয়ং চ্যানেলের মালিক সহ কয়েকজন বোর্ডে । অনেক প্রশ্নের মাঝে আমাকে জিজ্ঞেস করা হলো
আপনি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কি বিএসসি করেছি নাকি বিএ ??
হায়রে আমার দেশ, টিভি চ্যানেলের মালিকের মেরিট লেভেল যদি বিএ আর বিএসসি কি , ইঞ্জিনিয়ারিং এ যে বিএ করা যায় না সেটা বুঝার ক্ষেমতা না থাকে তবে সে দেশের ভবিষ্যত এতোটাই উজ্জ্বল যেমন ঘরে আগুন লাগলে বেশী আলোকিত হয় ঠিক তেমন । তবে আমি নিশ্চিত যদি মোহনা বিশ্ববিদ্যালয় করার সুযোগ তিনি পেতেন তবে “বিএ ইন ইলেক্ট্রিক্যাল” সাবজেক্ট খুলতেন তিনি । আমাদের ভাগ্য এখানেই বাধা পড়ে আছে ।
বেকারত্ব আমাদের বর্তমান সময়কে কুড়েকুড়ে খাচ্ছে । অনেক তরুনদের সাথে আমার সম্পর্ক । গড়ে প্রতিদিন আমাকে অনেকের সাথে কথা বলতে হয় । এতো বেশী তরুন এখন বেকারত্ব নিয়ে ফ্রাসটেটেড যে বলে বুঝাতে পারবো না । ওদের কাছে ডিগ্রী আছে, পরিশ্রম করার যৌবনের শক্তি আছে, নতুন কিছু করে দেখাবার সাহস আছে কিন্তু সুযোগ নেই । টম এন্ড জেরী খেলছে সময় তাদের সাথে । কিন্তু সেই যুবকটি যেমন জানে যে , দিন একদিন তার আসবে । ভালদিন আসলে ফাটায় ফেলামু । কিন্তু সেই ভালদিন কবে আসবে ।
আমার বন্ধুর ছোট ভাই রাজিব টা মরে গেলো । আমাদের রাষ্ট্র আমাদের বাঁচতে শেখায় না বরং মরতে উদ্ভুদ্ধ করে । রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি তার বাতিল হয়েছিলো । জানি না প্যারিস রোডে শুকনো পাতারা তার জন্য আরো রুক্ষ ভাবে উড়াউড়ি করছে কিনা কিংবা করতোয়ার জলে কারো অশ্রু মিশেছে কিনা । শুধু বলতে চাই আমাদের দেশে সরকারী বিশ্ববিদ্যালয়ের এই অবৈধ ভর্তি যে কি ক্ষতিকর তা বলে বুঝাতে পারবো না । কারন যখন ঐ ছাত্রটিকে বের করে দেওয়া হয় তখন তার আর ঘুরে দারাবার কোন জায়গা বা সময় থাকে না । এই অবৈধ ভর্তি বন্ধ করতে হবে । ধ্বংস হচ্ছে অনেকে ছেলে মেয়ের জীবন এভাবেই ।
আমার বেকারত্বের অভিজ্ঞতা অনেকটা শুকনা মরিচের ঝালের মত । খাওয়ার সময় ভাল লাগলেও এর রয়েছে বিবিধ সাইড ইফেক্ট । সরকারী বেসরকারী মিলিয়া এতো বেশী বিশ্ববিদ্যালয় হয়েছে যে ইচ্ছে করলেও এপ্লাস এর মত সব মেধাবীর ভীরে আসল হীরে খুজে পাওয়া দুষ্কর । ইদানিং আমি নিজেও খুজে ফিরি চঞ্চল মেধাবী পরিশ্রমী দুচোখ । এখন নিউকামারদের সবাই মেধাবী , সবাই এপ্লাস । সবাই ভাল সাবজেক্টে পড়ে । টাকা হলেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবি, সাংবাদিক, পাইলট সহ যা ইচ্ছে হওয়া যায় ।
সরকারী প্রকৌশলী হিসেবে নিম্ন আয়ের চাকুরীতে জয়েন করার পর আমি কিছুদিন টিউশন পড়াতাম । এক ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্রকে পড়াতে গিয়ে আমার অভিজ্ঞতা ভীষনরকম বেদনাদায়ক । সে ৩বর্ষের ছাত্র হয়েও অনেক বেসিক বিষয়ে অজ্ঞ । এমন অনেককে দেখেছি যেই বিষয়ে পড়ছে সেই বিষয়ে বেসিক কনসেপ্ট পরিস্কার না । আহারে আমাও দেশের কি হপে । ডাক্তার হওয়ার মানসিক ইচ্ছা ও কায়িক যোগ্যতা কোনটাই না থাকা সত্তেও দিব্যি ডাক্তার হয়ে যাচ্ছে দামাল কামাল করা ছেলে মেয়েগুলো । আসলে বেকারত্ব যে হারে বাড়ছে সমানুপাতিক হারে অযোগ্য ডিগ্রিধারী বাড়ার পরিমান দিগুন । চারিদিকে শুধু কানার হাটবাজার ।
ক্রিয়েটিভ কিছু প্রোফেশনে এখনও কিছুটা যোগ্যতা ও মেধার মুল্যায়ন আছে । কিন্তু সেটাও খারাপ অবস্থার দিকে যাছে । আমার পরিচিত এক আলালের ঘরের দুলাল সেলিব্রিটি হওয়ার লাইগা নাটক বানাতাহে । মানে ভারতমাতার কাছে কনসেপ্ট চুরি কইরে নাটক । টেলিভিশন চ্যানেল এতো বেশী যে প্রতিভার সঠিক মুল্যায়ন অসম্ভব হয়ে পড়েছে । প্রত্যেক ব্যবসায়ী গোষ্ঠীরে যদি এইভাবে টিভি চ্যানেল দিতে থাকেন দুই দলে তবে “ইত্যাদি”র কাশেম টিভি অসম্ভব কিছু নয় । মিরপুরের কামাল মজুমদার তো তার মেয়ের নামে মোহনা টিভি কইরাই ফেলাইছে ।
বেকারত্ব অনেকটা কুমারীত্ব’র মতই । অবসান চায় সবাই । একসময় হয়তো তা আসল সুখের রস আস্বাদন করবেই । শুধু অপেক্ষার সময়টাই কঠিন । কিন্তু যেনে রেখো যে অপেক্ষা করতে জানে তার কাছে সবকিছুই আসে । ভালদিন আসবেই । সবার জন্য শুভকামনা
২৫টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×