somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা সবাই রাজা(কার)..

২৪ শে জুন, ২০১৫ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটি একটি অরাজনৈতিক পোস্ট।

যদিও এই লেখাটি লিখতে আমার ভয় হচ্ছে। কারন এখন এই সরকারের আমলে বিরোধী মতবাদের কেউ কারো আত্মীয় হওয়াটাও অপরাধ। জি অপরাধ।

জি আমি আমার পরিবারের একজন গুরত্বপূর্ন সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর কথা বলছি। সবাই তাঁকে নিপাট ভদ্রলোক হিসেবেই জানেন।
পারিবারিক ভাবে ফখরুল চাচাকে ছোট বেলা থেকেই চিনি।খুব কাছ থেকে দেখেছি আমাদের গ্রামের মির্জাপুর স্কুলের ১০০বছরপুর্তির উৎযাপন এর সময়। ফখরুল চাচা খুব অসুস্থ্য। হয়তো তিনিও মারা যাবেন অন্যদের মতই জেলখানায়। এসব ভেবে বেশ কষ্ট হচ্ছে।

ব্যক্তিগত ভাবে যারা তাঁকে চিনেন এবং জানেন তারা বলবেন প্রাক্তন ঢাকা কলেজ শিক্ষক হিসেবে খুব সাধারন জীবন যাপন করেন তিনি। নির্লোভ এবং সৎ হিসেবে তাঁর এলাকায় দলমত সবাই তাঁকে স্যার বলে সম্বোধন করেন। সম্পদ বলতে তাঁর সন্তান রা। আজীবন প্রগতিশীল রাজনীতি করা এই ব্যক্তিটি এখন রাজনৈতিক কারনে জেলে।
১৯৬৯ গন অভ্যুত্থান এর সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এসএম হলের ছাত্র ইউনিয়ন এর সেক্রেটারি ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি হোন তিনি। খুবই বিনয়ী এই মানুষটাকে এভাবে অসুস্থ্য অবস্থায় জেলে পুরে রাখা কতটুকু মানবিক।
বাদ দেন।

একটা চমৎকার ব্যাপার খুব সফলভাবে করেছে সরকার। জামাত জুজুর কারনে আজ সকল বিরোধীমনাদের তারা কাবু করেছেন। সবাই আজ রাজাকার, মুক্তিযুদ্ধের ডিপুটি চিফ কেউ চামচামি না করে সত্য লেখার জন্য রাজাকার হতে হয়।

বিশ্বাসী আনন্দলোকে বিচরণ করে। সংশয়ীরা বিপদগামী, অহংকারী।

চলুন একটা কবিতা পড়া যাক।


জয়ী নই, পরাজিত নই
– সুনীল গঙ্গোপাধ্যায়



পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল
আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি
এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।
শিহরিত নির্জনতার মধ্যে বুক টন্‌‌টন করে ওঠে
হাল্‌কা মেঘের উপচ্ছায়ায় একটি ম্লান দিন
সবুজকে ধূসর হতে ডাকে
আ-দিগন্ত প্রান্তের ও টুকরো ছড়ানো টিলার উপর দিয়ে
ভেসে যায় অনৈতিহাসিক হাওয়া
অরণ্য আনে না কোনো কস্তুরীর ঘ্রাণ
কিছু নিচে ছুটন্ত মহিলার গোলাপি রুমাল উড়ে গিয়ে পড়ে
ফণমনসার ঝোপে
নিঃশব্দ পায়ে চলে যায় খরগোশ আর রোদ্দুর।

এই যে মুহূর্তে, এই যে দাঁড়িয়ে থাকা–এ‌র কোনো অর্থ নেই
ঝর্নার জলে ভেসে যায় সম্রাটের শিরস্ত্রাণ
কমলার কোয়া থেকে খসে পড়া বীজ ঢুকে পড়ে পাতাল গর্ভে
পোল্‌কা ডট্‌ দুটি প্রজাপতি তাদের আপন আপন কাজে ব্যস্ত
বাব্‌‌লা গাছের শুক্‌নো কাঁটাও দাবী করেছে প্রকৃতির প্রতিনিধিত্ব।
সব দৃশ্যই এমন নিরপেক্ষ
আমি জয়ী নই, আমি পরাজিত নই, আমি এমনই একজন মানুষ
পাহাড় চূড়ায় পৃথিবীকে পদতলে রেখে, আমার নাভিমূল
থেকে উঠে আসে বিষণ্ন, ক্লান্ত দীর্ঘশ্বাস
এই নির্জনতাই আমার ক্ষমাপ্রার্থী অশ্রুমোচনের মুহূর্ত।।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৫ রাত ১২:১৪
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×