somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্যের যেমন মৃত্যু নেই; সালমানের তেমন মৃত্যু নেই

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত অনেক; সবাই ঘুম। কোথাও কোন শব্দ নেই। ফুঁপিয়ে ফুঁপিয়ে একটি বাচ্চা ছেলে সমানে কেঁদে চলেছে; কেউ শুনছে না তার সেই কান্না।

আমার আম্মুর ঘুম খুব পাতলা; আম্মু বললেন "এই ছেলে এই, কান্না করিস কেন???"
কিছু বলিনা; মাকে জড়িয়ে ধরে সমানে কেঁদে চলি।

#সালমান_শাহ্‌ মড়ে গেছে; ছোট্ট ছেলেটার "মড়ে যাওয়া" কি জিনিস সেটা জানার কথা না। সে জানেও না মড়ে যাওয়া কি জিনিস। তার ধারনা কেউ মড়ে গেলে তাকে আর দেখা যায়না; টিভি সিনেমাতেও না। ভেবেছিলাম আর কোনোদিন "ও সাথিরে" গানটা শুনতে পাবোনা; দেখতে পারবো না আর প্রিয় সালমান শাহ্‌ কে টিভিতে।

প্রথম সিনেমা হলে সিনেমা দেখেছিলাম "আনন্দ" সিনেমা হলে; সিনেমার নাম ছিল "সত্যের মৃত্যু নেই"। শেষ সিনে সালমানকে ফাঁসী দেয়া হবে; আমি সিনেমা হলে বসেই চিৎকার করছিলাম "না! না!! না!!!"
সিনেমা দেখেই কেঁদে কেটে অস্থির; আজ সে সত্যি সত্যি মড়ে গেলো!!!
আমি কি কান্না না করে পারি???

আমার আম্মুর তখন খুব বিশ্বাস ছিল যীশুতে; আমি সারা রাত কান্না করেছিলাম আর আমার আমাকে জড়িয়ে ধরে সারা রাত প্রার্থনা করেছিলেন। যীশু; কত অলৌকিক কাজ তুমি করেছিলে। মৃত লাসারকে জীবন দিয়েছিলে। জীবন ফিরিয়ে দিয়েছিলে বিধবার ছেলেকে; জীবন দিয়েছিলে ছোট্ট সেই মেয়েটিকে। আজ আরেকটা অলৌকিক কাজ করো; কান্না থামিয়ে দাও আমার ছেলের। সালমান শাহ্‌কে জীবিত করে দাও; ফিরিয়ে দাও তাকে আবার আমাদের মাঝে।

আম্মুর প্রার্থনা ঈশ্বর-যীশু শোনেন নি; কারন তাদের সে ক্ষমতা কোন কালেই ছিলোনা। সবই গাল গপ্পো আর বানানো কিসসা।

আমার ছোট খালা আমার থেকে ২-৩ বছরের বড়। যখন থেকে সৃতি আছে; দাদু বাড়িতে তখন থেকেই দেখে আসছি সালমান শাহ্‌র বিশাল এক ফটো। সোনালী রিমের চশমা; আর গলায় চার কোনা একটা লকেট পড়া ছবি। কি সুন্দর সুদর্শন যুবক; দেখলেই দৌড়ে কোলে উঠে যেতে ইচ্ছে করতো।
ছবিটা আমার খালা সেই আমলের ৫০০ টাকা দিয়ে কিনেছিলেন। কত কষ্ট করে টাকা জমিয়েছিলেন সেটা সহজেই অনুমান করা যায়।

কি অসম্ভব ভালবাসা; ভালোলাগা।
আমি নিশ্চিত আমার মতন আমার খালাও সে রাতে কেঁদেছিলেন সালমানের জন্য; কেঁদেছিলেন তার আরও হাজার লক্ষ কোটি ভক্ত।

আজ সেই ৬ সেপ্টেম্বর; মহানায়কের মহাপ্রয়াণ দিবস।
ভাবতাম, এখন আর তার জন্য অতো কষ্ট লাগেনা; সময় সব কিছুই ভুলিয়ে দিতে পারে।
কিন্তু সেটা ভুল; যে ভালবাসা তখন ছিল; আজো সেটা অম্লান।
থাকবেও চিরকাল।

তুমি বলেছিলে, "ভালো আছি ভালো থেকো; আকাশের ঠিকানায় চিঠি লিখ"।
এই স্ট্যাটাসটা লিখতে লিখতে বারবার চোখ ঘোলা হয়ে আসছে; এই চিঠি হয়তো পৌঁছাবে না তোমার কাছে। কিন্তু এই ২ ফোঁটা চোখের জল সে তো মিথ্যে নয়।

তোমাকে এখনো ভালোবাসি; এই চোখের জলই তার প্রমান।

তাদের ধন্যবাদ; যাদের স্ট্যাটাস না দেখলে ভুলেই গিয়েছিলাম আজকের দিনটার কথা।

গান শুনছি এখন;
ও সাথীরে, যেওনা কখনো দূরে,
তোমারই প্রানে আমার এই প্রান
তুমি ছাড়া বাঁচি কি করে!!!

ফেসবুক পোস্ট লিঙ্কঃ Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাফিয়া ট্রাম্পের নজর এবার ফুটবল বিশ্বকাপে....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৫


একটা ফোন কল কতটা শক্তিশালী হতে পারে, সেটা এবার হাড়ে হাড়ে টের পেল গোটা ফুটবল দুনিয়া। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মার্কিন ফুটবলার বালোগুনের নিষিদ্ধ থাকার কথা ছিল বেলজিয়াম... ...বাকিটুকু পড়ুন

তুমি আমি চিরন্তন

লিখেছেন সামিয়া, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ২:০৮



মানুষজন আমাকে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে নাকি আর যোগাযোগ নেই? আমি শুধু হাসি। কীভাবে বোঝাই, কথা না হলেও কিছু মানুষ প্রতি রাতেই এসে মনের ভেতর চুপচাপ বসে থাকে; ঘুমানোর প্রস্তুতি... ...বাকিটুকু পড়ুন

দেশপ্রেম হুমকি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৬


তুমি আউয়াল বাওয়াল
দলকানা এক উম্মাদ;
তুমি কাকে বলছো সন্ত্রাস!
যদি সন্ত্রাস বুঝ- তাহলে
তুমি মস্তবড় সন্ত্রাস!

তুমি রক্ত দেখলে না
লাশ দেখলে না আর
লক্ষকোটি জনস্রোত-
ক্ষমতায় দেখলে সুদ্ধ
খুনির হাতে রক্তাক্ত-
বুঝলে না বুঝলে না।

তুমি আউয়াল বাওয়াল
দলকানা... ...বাকিটুকু পড়ুন

দুঃখিত! আবার একটা গিটার ভিডিও পোস্ট করলাম।

লিখেছেন আরাফাত৫২৯, ০৭ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:০০

দুঃখিত! আবার একটা গিটার ভিডিও পোস্ট করলাম।

কেমন লাগল জানালে খুশি হব।

C Note in E Major Scale



টিউনটা 'ই' মেজর স্কেলে করা কিন্তু টিউনের মধ্য ইচ্ছা করে অনেকবার 'সি' নোটটা বাজাইছি।... ...বাকিটুকু পড়ুন

জুলাই বিপ্লব নাকি জুলাই CIDI?

লিখেছেন মাথা পাগলা, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:২৯



আমি মনে করি জুলাই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিকভাবে নিরপেক্ষ সাধারণ জনগণ। যাদের মধ্যে দেশপ্রেম, মায়-মমতা আছে, যারা অন্যায়-অবিচার দেখলে প্রতিবাদ করেন, তারাই এই আন্দোলনের মূল শক্তি... ...বাকিটুকু পড়ুন

×