ভিডিওটা দেখে আর নিজেকে স্থির রাখতে পারলাম না। না লিখে বসে পারলাম না। যদিও এরকম ঘটনা এখন স্বাভাবিক হয়ে গেছে। তবুও মানুষ হিসেবে সহ্য করার ক্ষমতা আমার নেই। এদের হায়েনাদের সাথে তুলনা করলেও ভুল হবে। যারা এই কাজটি করেছেন তাদের নিয়ে কিছু বলা আর উলু বনে মুক্তা ছড়ানো একই কথা। তাই সেদিকে না যাই। আমি মুলত লিখতে বসেছি এরকম কিছু মানসিক ভাবে বিকৃত এডমিন ও তাতে বিকৃত মানসিকতার মন্তব্যকারীদের নিয়ে। আগেই বলে নেই আমাকে কোন দলের এজেন্ট বানানোর চেষ্টা করবেন না।
প্রথমে এডমিনকে বলি-আপনাকে বিকৃত মানসিকতার বললাম তার দুটি কারণ।
১. এখানে মিথ্যাচার করেছেন মানুষকে উস্কে দেবার জন্য। এই ভিডিওটি পুরাতন আমি দেখেছি আগে। আপনি এখানে ধর্মান্ধের কে শুধু মাত্র দায়ী করেছেন। কেন? ওইখানে তো সব ধরণের মানুষ দেখলাম। যদি কোন ধর্মান্ধ মানুষ সাধারণ মানুষকে উস্কে দিয়ে এই কাজ করিয়ে থাকে তবে কি আপনিও সেই একি কাজ করছেন না? আপনাদের মতো মানুষের কারণেই আজ দেশের এই অবস্থা। উস্কে দিচ্ছেন মানুষকে আর মানবতার কথা বলছেন।
২. এখানে প্রশ্ন করেছেন, শুধুমাত্র ছাত্রলীগ করাই কি তার অপরাধ? এটা কেমন প্রশ্ন করলেন আপনি? আপনার এই প্রশ্নের উত্তর আমি নানা ভাবে দিতে পারি।
আপনার মানসিকতা যেমন উত্তরটা যদি সেভাবে দেই তখন বলা যায়, বিশ্বজিতের অপরাধ কি ছিল? তাকে কেন মারলেন? সেতো নিতান্তই গরীব এবং নিরীহ মানুষ ছিল। যারা মেরেছেন তারা সবাই পদধারী ছাত্রলীগ কর্মী ছিল। আপনি কি এটা নিয়ে কখন প্রশ্ন করেছেন লীগকে বা নিজেকে যে, এটা কি সমর্থন যোগ্য? পুলিশের সাথে মিলে লীগ মানুষ মারছে তখন তো মানবাধিকার কর্মীদের খোঁজেন না। সুশীল সমাজেও প্রশ্ন রাখেন না। আর এই ভিডিওতে যাদের মারছে তাদের ছাত্রলীগ বলে দাবী করছেন। এখন প্রশ্ন রাখি আপনাদের নিয়মে বিশ্বজিতের খুনের বদলা এইভাবে নিলে সমস্যা কোথায়? (আগেই বলেছি এটা আপনাদের মানসিকতার উত্তর, আমি এই ধরণের কাজের ঘোর বিরোধী)। যার কারণে জামাত বিএনপি এদের শত্রু (বাস্তবতা তাই বলে)। এদের যেহেতু লীগই বলেছেন তাই বলি এটা খুবই স্বাভাবিক ঘটনা। কারণ আপনারা কেউই মানুষ নন। জামাত শিবিরের লীগকে আর লীগ জামাত শিবিরকে পেলে কেউই কাউকে পূজা করবেন না নিশ্চয়ই। আপনি কখনও বিশ্বজিতের ভিডিও আপলোড করে কারো কাছে প্রশ্ন রেখেছেন? পুলিশ এতো মানুষ মারছে এই ভাবে সেটা নিয়ে প্রশ্ন রেখেছেন? সেগুলো অনেক সহিহ ছিল, তাই না? জামাত শিবিরের পেজ গুলোতেও একই অবস্থা। জামাত শিবির আনবে আপনাদের অফুরন্ত অপকর্মের বর্ণনা এবং আপনারা তাদের। এতে কি সমাধান আদৌ হবে? সুতরাং আপনারা একে অপরকে দোষারোপ করে এগুলো আরও বাড়িয়ে চলেছেন। এগুলা গুলো দোষারোপ করা কথাবার্তা যেটা আমার বক্তব্য নয়।
আমার কথা এই ভিডিওটি যিনি আপলোড করে কিছু উস্কানি মূলক কথা জুড়ে দিয়েছেন তাকে এবং এই মানসিকতার সবার জন্য। আপনি যদি সুস্থ মানসিকতার মানুষ হন তবে এধরনের কথা বলতে পারেন না। আপনি আপনার মানবতা নিয়ে প্রশ্ন করেন, যদি বিবেক বেঁচে তাকে উত্তর পাবেন। আপনি একজন লীগ কর্মী। সুতরাং জামাত শিবির আর বিএনপি এঁর পিয়াজ না কেটে (অন্যান্য দলের প্রতিও এই আহব্বান) আপনার উচিত আপনার জায়গাটা নিয়ে যেন কেউ কথা বলতে না পারে সে ব্যপারে সজাগ থাকা। তাই নিজ ঘর পরিস্কার করুন। সারা দুনিয়া না ঢেকে নিজের চরণ ঢাকুন। এগুলা বন্ধের অনুরধ করেন নিজ নিজ দলে। এ জন্য ভুমিকা পালন করেন। উস্কানি মূলক কিছু কেন? আপনারা (বিশেষত লীগ, জামাত শিবির) এরা কেউই আর মানুষ নেই। অন্য দলের বদনাম না করে নিজের দলের দোষ গুলো তুলে ধরে তাদের ঠিক হবার আহ্বান জানান। সেই সাহস কি আপনার আছে? অন্য দলকে ঠিক না করে নিজ দলকে ঠিক করুন। নিজের দোষগুলো ধরে নিজেকে ঠিক করে তারপর নামুন অন্যকে ঠিক করতে। আগে ঘর পরে বাহির ঠিক করতে এটা বোধ হয় জানা নাই। আর কত এরকম দলের লেজুর ধরে থেকে একের পর এক হাস্যকর কাহিনী করে যাবেন? নিজের কি মেরুদণ্ড নাই? আর কতদিন চলবে আপনাদের এই চামচামির রাজনীতি? এবার শেষ করুন, আমাদের মতো সাধারণ মানুষকে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দিন দয়া করে। নোংরামো, পশুত্ব, আর খারাপ কাজের প্রতিযোগিতায় না নেমে ভালো কাজের, সৃষ্টিশীল কাজের, কল্যাণমূলক কাজের প্রতিযোগিতায় নামুন। আমরাও আপনাদের ভালবাসার প্রতিযোগিতায় নামবো। যাদের মারছেন আর যারা মারছেন কেউই আমাদের পর নন। সবাই আমারা বাংলাদেশী, আমরা ভাই ভাই। নিজেদেরি শক্তি কমাচ্ছি শুধুমাত্র স্বার্থের কারণে। আজ ঘৃণা জানানোর ভাষাও শেষ হয়ে গেছে।
সাধারণ পাঠকদের বলবো, দয়া করে না জেনে না বুঝে কারো সাথে সুর মেলাবেন না। আপনি হয়তো ভাবছেন আপনার একার সুর মেলানতে কিবা এসে যায়। তবে বলে রাখি আমাদের এই সুর মেলানোর স্বভাব আছে বলেই এরা আমাদের অনুভতি গুলো নিয়ে খেলছে। সুতরাং আপনি আমি যদি এদের এই সুরে না থাকি এদের বর্জন করি তবে এরা আর কাউকে নিয়ে খেলতে পারবে না। এবং এদের খেলা শেষ হবে।
পরিশেষে একটা কথাই বলবো, এবার তোরা মানুষ হ . . . . .
ভিডিওটার লিঙ্কঃ Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




