somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময় এসেছে বর্জন করার

২৮ শে জুন, ২০১৫ রাত ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি দিয়ে শুরু করবো বুঝতে পারছি না। মেজাজটা চরম খারাপ হয়ে আছে।
ফেসবুক আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। ফেসবুক এমন একটি জায়গা যেখানে মানুষ নিজের অনুভূতি সবার সাথে ভাগাভাগি করতে পারে। কিন্তু কিছু মানুষের কারনে সেটা হয়ে যাচ্ছে বিষাদময় এবং চরম লজ্জাজনক ও বেদনার।
ক্রিকেটার নাসির তার বোনের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে দিয়েছিল। কিন্তু তাতে অনেক কুরুচিপূর্ণ মন্তব্য করেছে অনেকেই। সেই মন্তব্যগুলোর কারনে বাধ্য হয়েছেন ছবিটি সরিয়ে ফেলতে।
এখন কথা হল, এরা কারা যারা এমন করছে। তারা আমাদেরই ফ্রেন্ডলিস্টে থাকা শিক্ষিত কেউ হবে। হয়তো আমরা দেখে বিরক্ত হলেও কিছু বলি না। কিন্তু আমাদের এই না বলা দিন দিন তাদের সাহসকে অনেক গুন বাড়িয়ে দিচ্ছে। আর যার ফলশ্রুতিতে আজ নাসিরের এমন তিক্ত অভিজ্ঞতা হল। আজ নাসিরের বোনকে নিয়ে বলেছে, কাল আপনার আমার বোনকে নিয়ে বলবে। ভাবছেন সে হয়তো আপনার ভালো বন্ধু বা তার সাথে আপনার ভালো সম্পর্ক, তাই সে এমন করবে না। তবে বলবো আপনার ধারণা ভুল। এরা কাউকেই ছাড়ে না। সামনে না বললেও আড়ালে বলে।
আমরা ফেসবুকে আমাদের পরিবার বন্ধুবান্ধবের ছবি শেয়ার করি। তা কতটুকু নিরাপদ? ভেবে দেখেছেন কি? তাই সময় এসেছে রুখে দাঁড়ানোর। আমরা চাইলেই বন্ধ করতে পারি এসব। শুধু দরকার একটু আন্তরিক প্রচেষ্টা।
আমরা যেখানে বসবাস করি বা যেখানে সময় কাটাই তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। তাই আমরা যদি কয়েকটা কাজ করি তবে আশা করি খুব দ্রুতই সুন্দর একটি পরিবেশের জন্ম দিতে পারব।
যা করনীয়ঃ
# আমারা আমাদের ফেসবুক বন্ধু তালিকা থেকে বাজে মন্তব্যকারীদের আনফ্রেন্ড করে দিব।
# তাদের নামে রিপোর্ট করবো। যাতে উক্ত আইডি বন্ধ করে দেয়।
# তারপর ব্লক করে দিব।

আমি শুরু করেছি, আপনি শুরু করুন। অন্য কেউ করছে কিনা তা দেখার দরকার নাই। তাহলেই দেখবেন এক সময় ঠিকই এইসব বন্ধ হয়েছে। তবে যদি ভাবেন অমুককে বলছে, আমাকে বা আমার কাউকে তো আর নয়। তবে কোন দিনও বন্ধ হবে না এসব। আর যদি ভাবেন এগুলা আপনার কাজ না, তবে আপনার এরকম হলে অন্যেরাও তাই ভাববে।
নোংরা মানসিকতার মানুষ দিয়ে কারো কোনদিন কোন উপকার হতে পারে না ক্ষতি ছাড়া। সুতরাং তাদের বর্জন করি, তাদের ঘৃণা করি।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৫ রাত ২:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×