somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুরা "এখলাস"- পবিত্র কোরআনের ছোট কিন্তু বেশ লাভজনক ও অর্থ বহুল একটি সুরা...

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুরা এখলাস
পবিত্র কোরআনের ১১২ নং সুরা
মক্বায় অবতীর্ণঃ আয়াত সংখ্যা ০৪


بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

قُلۡ هُوَ اللّٰہُ اَحَدٌ
اَللّٰہُ الصَّمَدُ
لَمۡ یَلِدۡۙ وَ لَمۡ یُوۡلَدۡ
وَ لَمۡ یَکُنۡ لَّهّ کُفُوًا اَحَدٌ



বাংলা অনুবাদ:
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

(১) বলুন, তিনি আল্লাহ, এক বা অদ্বিতীয়,
(২) আল্লাহ অমুখাপেক্ষী,
(৩) তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি
(৪) এবং তার সমতুল্য কেউ নেই।


শানে-নুযূলঃ
মুশরিকরা মুহাম্মদ (সা: ) -কে আল্লাহ্‌ তাআলার বংশপরিচয় জিঞ্জেস করেছিল, যার জওয়াবে এই সূরা নাযিল হয়। অন্য এক রেওয়ায়েতে আছে যে, মদীনার ইহুদীরা এ প্রশ্ন করেছিল। কোন কোন রেওয়ায়েতে আছে যে, তারা আরও প্রশ্ন করেছিলঃ আল্লাহ্‌ তাআলা কিসের তৈরী, স্বর্ণ-রৌপ্য অথবা অন্য কিছুর? এর জওয়াবে সূরাটি অবতীর্ণ হয়েছে।

সুরার ফজীলতঃ
হযরত আনাস (রা·) থেকে বর্ণিত- জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (সা·)-এর কাছে এসে আরজ করল, আমি এই সূরাটি খবু ভালোবাসি। তিনি বললেন, ‘এর ভালবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে।’
হযরত আবু হোরায়রা (রা·) বর্ণনা করেন- একবার রাসূলুল্লাহ (সা·) বললেন, ‘তোমরা সবাই একত্রিত হয়ে যাও। আমি তোমাদের কোরআনের এক-তৃতীয়াংশ শুনাবো।’ অতঃপর যাদের পক্ষে সম্ভব ছিল, তারা একত্রিত হয়ে গেলে তিনি সূরা এখলাস পাঠ করে শুনালেন। তারপর বললেন, ‘এ সূরাটি কোরআনের এক-তৃতীয়াংশের সমান।’

আবু দাউদ, তিরমিযী ও নাসায়ীর এক দীর্ঘ বর্ণনায় বলেন, ‘যে ব্যক্তি সকাল-বিকাল সূরা এখলাস, ফালাক ও নাস পাঠ করে তাকে বালা-মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়।’

ওকবা ইবনে আমের (রা·)-এর বর্ণনা মতে- রাসূলুল্লাহ (সা·) বলেন, ‘আমি তোমাদের এমন তিনটি সূরার কথা বলছি, যা তাওরাত, যবুর, ইঞ্জিল ও কোরআনসহ সব কিতাবেই রয়েছে। রাত্রিতে তোমরা ততক্ষণ ঘুমাতে যাবে না যতক্ষণ সূরা এখলাস, ফালাক ও নাস না পাঠ কর।’ ওকবা (রা·) বলেন, সেদিন থেকে আমি কখনও এ আমল ছাড়িনি।

সূরা এখলাস কোরআন শরীফের ক্ষুদ্রতম সংক্ষিপ্ত সূরা হলেও এর সার-শিক্ষা-গৌরব-মাহাত্ম্য অতি অসাধারণ। এই পবিত্রতম সংক্ষিপ্ত সূরায় অংশীবাদিতা, পৌত্তলিকতা, অবতারবাদ, পিতৃত্ববাদ ও পুত্রত্ববাদ প্রভৃতি আল্লাহ সম্বন্ধীয় যাবতীয় ভ্রান্ত বিশ্বাসের প্রতিবাদ করে যেভাবে আল্লাতায়ালার একত্ব, অদ্বিতীয়ত্ব ও সত্য রূপ প্রকাশ করা হয়েছে তার কোন তুলনা নেই।

এজন্যই সূরা এখলাস সমগ্র কোরআন শরিফের এক-তৃতীয়াংশ বলে বর্ণিত হয়েছে।
হযরত রাসূলুল্লাহ (সা·) থেকে বর্ণিত হয়েছে, ‘সূরা এখলাস পাঠ করলে সমগ্র কোরআন শরিফের এক-তৃতীয়াংশ পাঠের পুণ্য লাভ করা যায়।’


হযরত রসূলুল্লাহ (সা·) প্রত্যহ শয়নকালে ‘সূরা এখলাস’, ‘সূরা ফালাক’ ও ‘সূরা নাস’ এ তিনটি সূরা পড়ে নিজের দু’হাতে ও শরীরে ফুৎকার প্রদান করতেন। তিনি আরও বলেন, ‘যারা প্রতি দিবস ও রাতে ওই সূরাত্রয় তিনবার করে পাঠ করে, তারা জগতের সব বিপদ-আপদ ও অনিষ্টকারিতা থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবে।’

এছাড়াও
কবর জিয়ারতে, বিশেষ কোন দোয়ার আগে সুরা ফাতিহার সাথে সুরা এখলাস পড়ার কথা কিতাবে পাওয়া যায়।
অযুর সাথে ২০০ বার পড়ার দ্বারা রহমত,রিজিক, আল্লাহর গোস্বা দূর ইত্যাদির কথা ও পাওয়া যায়।

সংক্ষিপ্ত তাফসীরঃ

এই সুরাকে সুরায়ে তাওহীদ ও বলা হয়।
এখানে প্রথম শব্দ বলুন এর মধ্যে আল্লাহর রাসুল এর রেসালাতের প্রতি ইশারা করা হয়েছে। এতে আল্লাহর পক্ষ থেকে মানুষকে পথ পদর্শনের আদেশ রয়েছে। আল্লাহ এমন এক সত্তার নাম, যিনি চিরকাল আছেন ও থাকবেন। তিনি সর্ব গুনের আধার ও সকল দোষ থেকে পবিত্র।

"সামাদ" শব্দের অনেক অর্থ বিদ্যমান। কিন্তু আসল অর্থ হলো সেই সত্তা, যার কাছে মানুষ নিজ নিজ অভাব ও প্রয়োজন পেশ করে এবং যার সমান মহান আর কেউ নাই।

"লাম ইয়ালীদ ওয়ালাম ইউ-লাদ" এখানে যারা আল্লাহর বংশ পরিচয় জানতে চেয়েছিল্‌, তাদের জবাব দেয়া হয়েছে। সন্তান প্রজনন সৃষ্টির বৈশিষ্ট্য- স্রষ্টার নয়।

"অলাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহ্বাদ্ব" - অর্থ্যাৎ, কেউ আল্লাহর সমতুল্য নয় এবং আকার-আকৃতিতে কেউ তার সাথে সামঞ্জস্য রাখে না।

আল্লাহ তায়ালা আমাদের এ থেকে ফায়দা নেবার তৌফিক দান করুন। আ-মী-ন

সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×