এসেছিলো যিনি ধরণীর মাঝে আলোক বর্তি হয়ে,
অমানিশা নেমে মানবতাবোধ যব গিয়েছিলো ক্ষয়ে।
জ্যান্ত কবর দিতো যে যখন কন্যাকে নিজ বাবা,
আকাশের চাঁদ এলোরে তখন আলোকিত করে কাবা।
মুখরিত হলো আগমনী গানে শৈলী -শিখর চূড়া,
পুলকিত হলো নিখিলের সাথে আবাল-বৃদ্ধ বুড়া।
লাখো-কোটি তারা ঝলমল করে গগনাঙ্গন তলে,
রবি-শশী-গ্রহ তারাদের সাথে মিটি মিটি করে জ্বলে।
আরবে-আজমে ছড়িয়ে গেলো রে নব মুক্তির বানী,
সুপথের দিশা পেয়ে মানুষের দূরীভূত হলো গ্লানি।
স্বীকৃতি পেলো নারী আধিকার নব ধরনীর পরে,
হাসি ফুটিলো রে অসহায় সব বনী আদমের ঘরে।
কাবার মিনারে জড়ো হলো সবে শুনে আযানের ধ্বনি,
অমানিশা শেষে খুজে পেল যেন তাদের নয়ন মনি।
দ্যুলোক- ভুলোক ভরিয়া উঠিলো ঐশী আলোর বানে,
যুগ-যুগান্ত আলোকিত হলো নবীন পাখির গানে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




