somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজয় দিবস ২০১৫ : ৪৪ বছরের খতিয়ান কি বলে?, কতটা এগিয়েছে বাংলাদেশ!

১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিজয় দিবষের শুভেচ্ছা সবাইকে, সেই সাথে অভিন্দন সেই সব মুক্তিযোদ্ধাকে যাদের সিমাহীন ত্যাগ ও সাহসের বিনিময়ে আজকের এই বিজয় , আজকের এই বাংলাদেশ। আজকে আমাদের প্রত্যেকের সামাজিক ও অর্থনৈতিক যে অবস্থান তা সম্ভব হয়েছে কারন ৭১ এর ঐ প্রজন্ম আমাদের কে এই জায়গা করে দিয়েছিলেন দেশ স্বাধীন করার মাধ্যমে। আমরা হয়তো মুক্তিযোদ্ধাদেরকে যথাযথ মুল্যায়ন করতে পারিনি , হয়তো বা তাদের স্বপ্নের সবটুকু পুরোন হয়নি। কিন্তু যে আখংকা নিয়ে তারা দেশ স্বাধিন করেছেন , সেই পথে আমরা কতটুকু এগিয়েছি তার কিছু পরিসংখান তুলে ধরলাম, যেটা দেখে জীবিত মুক্তিযোদ্ধারা হয়তো গর্ব করতে পারেন এই ভেবে যে তাদের ত্যাগ সম্পুরন ব্যার্থ হয়নি। কারন আজ থেকে ৪৪ বছর আগে বিজয়ের এই দিনে রিক্তহস্তে যাত্রা শুরু করেছিল স্বাধীন বাংলাদেশের অর্থনীতি। যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো, স্বজন হারানো মানুষের আহাজারি, অভাব-অনটনে জর্জরিত সাড়ে ৭ কোটি মানুষের এই দেশে সে সময় ছিল না সচল কোনো শিল্প-কারখানা,বিদ্ধস্ত ছিল দেশের সকল রাস্তা -ঘাট, রাজকোষ ছিল একেবারে শূন্য। বৈদেশিক মুদ্রার রিজার্ভও শূন্যের ঘরে। সেই শূন্য থেকে মানুষের হাড়ভাঙা শ্রমে আজ মহীরুহে রূপ পেয়েছে অর্থনীতি। তিল তিল করে গড়ে ওঠা এই অর্থনীতিই এখন নিজের শক্তিতে পদ্মা সেতুর মতো বিশাল অবকাঠামো নির্মাণকাজে হাত দিয়েছে। শুধু তাই নয়, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপনের মতো ব্যয়বহুল প্রকল্পও বাস্তবায়ন করতে যাচ্ছে।

এই সময়ের মধ্যে আমরা মায়ানমারের ও ভারতের সাথে সমুদ্র সীমা বিরোধ মিটিয়ে ও ভারতের সাথে ছিটমহল বিনিময়ের মাধ্যমে পুর্ণতা দিয়েছি আমাদের মানচিত্রের। শূন্য থেকে গড়ে ওঠা বেসরকারি খাতও এগিয়ে যাচ্ছে সামনের দিকে। বর্তমানে এই খাতই অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখছে। অর্থনীতির পাশাপাশি শিক্ষা, মানবসম্পদ, সামাজিক সুরক্ষায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।তাছাড়া যুদ্ধোপরাধীদের দম্ভ চুর্নকরে , তাদের বিচারের মুখোমুখি করার মাধ্যমে আমরা মিটিয়ে ফেলছি ইতিহাসের দায়।

আজকে অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও মানবসম্পদ উন্নয়নে বহু পথ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর এ অর্জনে কেবল পাকিস্তানকেই নয়, অর্থনীতি ও সামাজিক নানা সূচকে ভারতের চেয়েও বেশ এগিয়েছে বাংলাদেশ। তাই না পাওয়ার হতাশা নয়,চলুন সবাই মিলে আর একটু এগিয়ে নিয়ে যাই আমাদের এই সম্ভবনার বাংলাদেশ কে , আরো বেশী ভালবাসতে শিখি নিজের দেশকে দেশের মানুষ কে। আবারও সবাইকে বিজয় দিবষের শুভেচ্ছা।
_________________________________________________________________
সুচক.।................................................১৯৭২...........................................২০১৫
_________________________________________________________________
মাথাপিছু আয় (ডলার)........................................১২৯ ...............................................১,৩১৪
________________________________________________________________
আয়ের হিসাবে র‌্যাংক....................................দরিদ্র দেশ....................................মধ্যম আয়ের দেশ
________________________________________________________________
অর্থনীতির সাইজ................................................. - ..................................................৪৪ তম
________________________________________________________________
বাজেট (কোটি টাকা).........................................৭৮৬...............................................২,৯৫,০০০
________________________________________________________________
জিডিপি (%).......................................................২.৫.................................................৬.৫
________________________________________________________________
মাথাপিছু বরাদ্দ(টাকা)........................................১০৪.৮............................................১৯,৬০০
________________________________________________________________
গড় আয়ু(বছর)....................................................৩৮.................................................৭১
________________________________________________________________
দারিদ্র সীমার হার(%)......................................... ৮৮ .................................................৩১
________________________________________________________________
স্বাক্ষরতার হার(%)..............................................২২ .................................................৭১
________________________________________________________________
এডিপি (কোটি টাকা)......................................... ৫০১......................................... ..... ৯৭,০০০
________________________________________________________________
রপ্তানি আয়(কোটি ডলার)......................................৩৩ ......................................... ..... ৩,১২০
________________________________________________________________
বৈদেশিক মুদ্রার রিজার্ভ (কোটি ডলার).......................২................................................ ২,৭০০
________________________________________________________________
রেমিটেন্স (কোটি ডলার).....................................০.৮০......................................... ......১,৫৩০
________________________________________________________________
বিদ্যুত উতপাদন (মেগাওয়াট)...............................৪৫৫......................................... ...১১,৮৭৭
________________________________________________________________
মাথাপিছু সঞ্চয় (জিডিপি %)....................................২......................................... ........১৯
________________________________________________________________
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলমান যুদ্ধ পরিস্থিতি অস্থিতিশীল বিশ্ব এবং এর মাঝেই আমাদেরকে একটু আনন্দ নিশ্চিত করতে হবে

লিখেছেন শোভন শামস, ২৩ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৫৯








ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহ অতিক্রম করছে। যুদ্ধের তীব্রতা না কমে বরং পারস্পরিক... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×