somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিমানবন্দরের দায়িত্ব পাচ্ছে ব্রিটিশ কোম্পানি..........কার্গো বন্ধের নেপথ্যে কি আসলে 'নিরাপত্তা ব্যাবসা '?

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঘটনা সবাই জানেন , এদেশে বিমানবন্দরে নিরাপত্তা ব্যাবস্থা খুবই দুর্বল তাই বাংলাদেশ থেকে ইংল্যান্ড এ সরাসরি কার্গো চলাচল বন্দের সিধান্ত জানিয়ে গত ৮ মার্চ বৃটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লেখেন। মজার ব্যাপার হল ঐ চিঠিতে তিনি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য শেখ হাসিনাকে 'নিরাপত্তা পরামর্শক' নিয়োগ দেয়ার নসিহত করেন। আসলে বৃটেনের প্রধানমন্ত্রী বলে কথা ,সরাসরিতো বলতে পারেনা আমার দেশের ওমুক কোম্পানিকে দায়িত্ব দিলে সব ঠিক হয়ে যাবে। তো বাকি টুকু তিনি চেলাদের দিয়ে সারলেন। গতকাল বৃটিশ নিরাপত্তা প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালায়ে দেখা করতে গিয়ে প্রধানমন্ত্রীকে বৃটিশ হাইকমিশনার বলেছেন ''তিনি চাইলে বৃটেন ভাল কিছু নিরাপত্তা প্রতিস্ঠানের নাম দিতে পারে '।
চৌকোস প্রধানমন্ত্রীর বোধহয় বুঝতে অসুবিধা হয়নি তাদের মুল চাওয়া নিয়ে, তাই ততক্ষনাত নাম জানতে চাইলে তাহারা গড়গড় করে , জিএসএ, রেডলাইন এন্ড কন্ট্রোল রিস্কস, রসটাটা পিলগরিমস আ্যন্ড এডাম স্মিথ ইন্টারন্যশনাল এবং ওয়েস্ট মিনস্টার এভিয়েশন সিকিউরিটি সার্ভিসেস নামে চারটি বৃটিশ কোম্পানির নাম বলে।


এবার কি আর করা, বাংলাদেশের ইউরোপে সবজি সহ রপ্তানীর বিরাট বাজার তাই কার্গো সার্ভিস বন্ধ হলে ব্যবসা লটে উঠবে, তাছাড়া দেশের ইমেজ সংকটের সুযোগ নিয়ে আমেরিকা সহ অন্যরাও চান্স নিবে। অতএব সম্যসাটা অল্পতে মিটিয়ে ফেলার জন্য সরকার এখন চিন্তা ভাবনা করছে দেশের বিমানবন্দরের নিরাপত্তায় , ক্যমরনের পরামর্শ অনুযায়ী তাদের পছন্দের কোম্পানিকে দায়িত্ব দেয়ার।তাই এ যাত্রায় মনে হয় রক্ষা পাওয়া যাচ্ছে যুক্তরাজ্যের 'নিরাপত্তা ব্যবসা' র ঠিকা দিয়ে।


আমার মনে হইতেছে অস্ট্রেলিয়াও এরকম কিছু পেলে এদেশে ক্রিকেট টিম পাঠাবে। তাই বিসিবি শেরে বাংলা স্টেডিয়াম সহ টুর্নামেন্টের নিরাপত্তার ভার অস্ট্রেলিয়ান কোম্পানিকে দেয়ার অফার দিতে পারে।


বিষয়টা নিয়ে হাসিও পায় এই ভেবে যে, যে সিকিউরিটি গার্ডের নিয়োগের জন্য বৃটেনের প্রধানমন্ত্রী তদবির করে বাংলাদেশর প্রধানমন্ত্রির কাছে। আবার দু:খ লাগে এই ভেবে যে এখনও আমরা অসহায়ের মত ওদের অনুরোধের ঢেকি গিলছি।

আসলে বর্তমান বিশ্বের ভুরাজনীতি সহ যাবতীয় সবকিছু নিয়ন্ত্রীত হচ্ছে অর্থনৈতিক স্বার্থের নিরিক্ষে। আর বৃটিশ বেনিয়া ইস্ট ইন্ডিয়ান রা তো কয়েকশ বছর আগেই আমাদের এখানে ব্যবসার নামে লুটপাট করে গেছে , এখন এরা আমাদের ঘামের বিনিময়ে অর্জিত 'কাচা টাকার' ভাগ নিতে চায় 'নিরাপত্তা ব্যবসার' নামে। হয়তো নিতান্ত বাধ্য হয়েই আমাদেরকেও ওদের চাহিদা পুরোন করতে হবে আরো কিছুদিন। তবে আমি সেই দিনের অপেক্ষায় যেদিন ওদের এইসব উটকো আব্দারের দাতভাংগা জবাব দিতে পরাবো , ঠিক যেমনটা দেয়া গেছে পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যংক ও আমেরিকাকে।

সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৬
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলমান যুদ্ধ পরিস্থিতি অস্থিতিশীল বিশ্ব এবং এর মাঝেই আমাদেরকে একটু আনন্দ নিশ্চিত করতে হবে

লিখেছেন শোভন শামস, ২৩ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৫৯








ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহ অতিক্রম করছে। যুদ্ধের তীব্রতা না কমে বরং পারস্পরিক... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×