somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই দিন দিন নয়, আরও দিন আছে...

০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক কাল আগে একটা ভিডিও দেখেছিলাম, কেউ একজন ইউটিউব থেকে ফেসবুকে শেয়ার করেছিল। সেটা ছিল, জাপানের নির্বাচন পূর্ববর্তী এক নির্বাচনী পপ্রচারণার ভিডিও। সেখানে একজন নেতা, তার নিজের এলাকার একটি পথসভায় বক্তৃতা দিচ্ছিলেন, তার সাথে আরও অনেকেই ছিলেন পেছনে দাঁড়িয়ে, আমাদের দেশে যেমন থাকে, নেতাদের আগে-পিছে। কিন্তু, সেই ভিডিওটার মাহাত্ত্য ছিল অন্য জায়গায়।
সেই পথসভায়, নেতার পেছনে লোক থাকলেও সামনে কেউ ছিল না। ভিডিওতে দেখাচ্ছিল, উনি তার মত করে জনগনের জন্যে প্রতিশ্রুতি দিয়ে চলেছেন, পেছন থেকেও সমর্থন পাচ্ছেন কিন্তু, তার সামনে এমন কেউ নেই জার হাতে খানিকটা সময় আছে যা ব্যয় করে নেতার নির্বাচনী প্রতিশ্রুতি আর তাকে ভোট দেয়ার মত মহান আহবান শুনবে।
জাপানে এখনকার নির্বাচনকালীন সময়ে কি অবস্থা হয়, তা আমার জানা নেই, কিন্তু, আমি যতদূর জানি, দুনিয়ার উন্নত দেশগুলোতে মানুষ রাজনিতি সচেতন, কিন্তু, তাদের মধ্যে একটা বড় অংশ নির্বাচন নিয়ে মাথা ঘামায় না...
তাদের চিন্তায় থাকে, তাদের পররাষ্ট্রনীতি কি হবে, কিন্তু, থাকে না, পররাষ্ট্র মন্ত্রী কে হবে তা নিয়ে না!
আজকে, আমাদের দেশে কোনও একটা সাধারণ নির্বাচন হলেও, সেই নির্বাচন সংশ্লিষ্ট লোকজনের মাঝে কি যে উদ্দীপনা কাজ করে, তা আমি নিজেই দেখেছি, কিন্তু কেন???

সেদিন এই গেল সপ্তাহেই, এক সরকারি অফিসের সামনে দিয়ে যেতে যেতে দেখলাম, সেখানে কোনও একটা অভ্যন্তরীণ নির্বাচন হবে, অনেক লিফলেট আর ব্যানার আশে-পাশে আছে। পরে আরও যেটা অবাক হয়ে দেখলাম, কয়েকজন তাদের নিজেদের নির্বাচনী প্রতীক আর পোস্টার নিজের গলায় ঝুলিয়ে নিয়ে চলছে!!! আজব এক দেশ আমার...

এত কথা বলার উদ্দেশ্য একটাই, আমাদের দেশও জাপানের ঐ ভিডিওতে দেখানো অবস্থার মতই হবে, কেবল সবার কর্মসংস্থান নিশ্চিত হওয়া মাত্রই। কারণ, তখন আর তাদেরকে ৫০ টাকা আর একবেলা খাবারের বিনিময়ে ভাড়া হিসেবে পাওয়া যাবে না... আর রাজনৈতিক সভা গড়ের মাঠের মতই ফাঁকা থাকবে। আর এই আওয়ামী লীগ আর বিএনপি আর জামায়াতে ইসলাম (নাকি হেফাজতে ইসলাম!!!) আর জাতীয় পার্টি নামেই থাকবে, নিরবাচনের ব্যালট পেপারে মার্কা হয়েই থাকবে... জনগণের দিকে, জনগণের ভালোর দিকে নজর না দিলে তাদের টিকিটিও ভবিষ্যতে খুঁজে পাওয়া যাবে না...

আর তাই এটা সবারই মনে রাখা উচিত, “এই দিন দিন নয়, আরও দিন আছে”।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×