সকল ১৮ দলীয় সমর্থনকারীদের প্রতি, একজন সাধারণ ভীতু মানুষের আকুতি,
আপনারা যারা ১৮ দলীয় জোটের মহান সমর্থক আছেন, যারা অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও মিছিল মিটিং এ সামিল হয়ে দলের আন্দোলনে শরিক হতে পারছেন না, তাদের উদ্দেশ্যে আমার আকুতি, আর কিছু না পারেন, এই সময়ে অফিস-আদালতে যাওয়া হতে বিরত থেকে দলের কর্মসূচিতে আপনি বিশাল ভুমিকা পালন করতে পারেন।
এতে, আমার মত একজন ভীতু সাধারণ মানুষ, আপনাদের উদাহরণ টেনে এনে হলেও দু-একদিন বেশি ছুটি পাবো। আর ছুটি পেলেই ঐ দিনের জন্যে হলেও আমার পিতৃ প্রদত্ত জীবনটা হাত ফসকে বেরিয়ে যাবে না বলেই আশা করি।
আপনারা মহান মানুষ, দেশের ছাত্রছাত্রীদের দিকে আপনাদের দয়ার দৃষ্টি সবসময়েই আছে বলে প্রমাণ পেয়ে যাচ্ছি। এইবার আপনারা যদি দোয়া করে আমার মত ব্যপক চিন্তায় থাকা আম চাকুরীজীবীদের দিকে আপনাদের নেকদৃষ্টি দান করেন তবেই আমরা বর্তে যাই।
ইতি,
একজন সাধারণ ভীতু মানুষ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



