somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিলহজ্জ মাসের প্রথম দশদিনঃ যা জানা একান্ত প্রয়োজন

১৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

০১.
শবে বরাতের তারিখ ঘনিয়ে এসেছে, অথচ এ সম্পর্কে জানে না-- এমন মুসলিম কি খুঁজে পাওয়া যাবে আমাদের দেশে? সবাই সারা বছর আর যাই করি আর না করি, শবে বরাত হাতছাড়া করতে কেউ রাজি না। শবে বরাতের আগে পত্র-পত্রিকায় লেখালেখি, মসজিদে মসজিদে ইমাম সাহেবদের ঐ দিন মাহফিলের ঘোষণা, বাসায় বাসায় হালুয়া-রুটি বানানোর প্রস্তুতি--- সব মিলিয়ে মহা কারবার। একরাতে সারা বছরের (!) ইবাদত কভার করার জন্য আমাদের সবার প্রচেষ্টার কোন ত্রুটি থাকে না।

০২.
শুধু কি শবে বরাত? শবে মিরাজ, ঈদে মিলাদুন্নবীসহ আরো যত ভিত্তিহীন দিন তৈরি করা যায় তাতেই যেন আমরা খুশি। অথচ কখনো কি আমরা ভেবে দেখেছি আমরা ইবাদত মনে করে যা করছি তা কি আসলেই ইবাদতের মধ্যে পড়ে কি না? কখনো কি খুঁজে দেখেছি শবে বরাত, শবে মিরাজ, ঈদে মিলাদুন্নবীর নামে আমরা যা পালন করছি তার কোন সুস্পষ্ট ভিত্তি আছে কি না? অথচ সেযব দিনে ইবাদতের ব্যাপারে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট করে বলা হয়েছে সেগুলো নিয়ে আমাদের তেমন কোন চিন্তা নেই। আমাদের ইমাম সাহেবরাও এগুলো নিয়ে কিছু বলেন না।


০৩.
যে সকল দিনে ইবাদতের কথা কোরআন এবং হাদিসে এসেছে সেগুলোর অন্যতম হল জিলহজ্জ মাসের প্রথম দশদিন।
পবিত্র কোরআনে মহান আল্লাহতায়ালা এ সম্পর্কে শপথ করেছেন। এবং এটা বলার অপেক্ষা রাখে না যে, কোরআনে কোন বিষয় নিয়ে শপথ করা হয় মূলত তার গুরুত্ব বুঝানোর জন্য।
পবিত্র কোরআনের সূরা আল-ফাজর(৮৯) এর শুরুতেই আল্লাহতায়ালা বলেছেনঃ "(১)শপথ ফজরের, (২)শপথ দশ রাত্রির……"।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতে, উপর্যুক্ত আয়াতে "দশ রাত্রি" বলতে জিলহজ্জের প্রথম দশ রাত্রিকেই বুঝানো হয়েছে। অধিকাংশ মুফাসসিররাও এ মতের পক্ষে। প্রখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাছির বলেছেনঃ এ মতটিই শুদ্ধ।

০৪.
হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (সাঃ) বলেছেন, "এই দিনগুলির (জিলহজ্জের প্রথম দশদিন) আমলের চেয়ে আর কোন দিনের আমল আল্লাহর নিকটে অধিক প্রিয় নয়।" সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, অন্য দিনের জিহাদও কি এর চেয়ে বেশি প্রিয় নয়? তিনি উত্তরে বললেন,"না, অন্য দিনের জিহাদও এর চেয়ে বেশি প্রিয় নয়। তবে যে ব্যক্তি নিজে তার জান-মাল নিয়ে জিহাদে গিয়ে আর ফিরে আসেনি অর্থাৎ নিজে শহিদ হয়েছে ও সম্পদ আল্লাহর রাস্তায় বিলিন করে দিয়েছে, তার কথা ভিন্ন"। বুখারী
জিলহজ্জের প্রথম দশ দিনে ইবাদতের গুরুত্বের ব্যাপারে এ হাদিসের বক্তব্য স্পষ্ট। কিছু শর্ত ছাড়া অন্যান্য দিনে জিহাদের থেকেও গুরুত্ব দেয়া হয়েছে এ দিবসগুলোর ইবাদতকে।

হযরত উমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (সঃ) বলেছেন, "এই দশদিনের আমলের চেয়ে আর কোন দিনের আমল এত মহান ও আল্লাহর নিকটে এত অধিক প্রিয় নয়। তাই তোমরা এই দিবসগুলোতে বেশি বেশি তাহলীল, তাকবীর ও তাহমীদ পাঠ কর।" অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল হামদুলিল্লাহ।

০৫.
এখন প্রশ্ন আসতে পারে, কোন ধরণের ইবাদত করা উচিৎ?
এই দশদিনে নির্দিষ্ট কোন ইবাদত নেই। প্রত্যেকে যার যার সাধ্যমত ইবাদত-বন্দেগী করবে। সকল প্রকার নফল ইবাদাতসমূহ যেমনঃ ওমরা আদায়, নফল নামায, নফল রোযা, কোরআন তেলাওয়াত, দান-সাদকা, বেশি বেশি তাহলীল-তাকবীর-তাহমীদ পাঠ, পূর্ববর্তী জীবনের ভুল-ভ্রান্তি এবং যাবতীয় গুনাহ থেকে তওবা করা প্রভৃতি আমলগুলো করা যেতে পারে।

হাজীরা ছাড়া অন্যদের আরাফার দিন রোযা রাখার জন্য বিশেষভাবে চেষ্টা করা উচিৎ। রাসূল (সঃ) বলেছেন, "আমি আল্লাহর কাছে আশা করি আরাফার দিবসের রোজার প্রতিদানে তিনি এক বছর পূর্বের ও এক বছর পরের গোনাহ ক্ষমা করে দিবেন"। (মুসলিম)

আসুন আমরা সবাই মূল্যবান এই দশদিন কাজে লাগানোর চেষ্টা করি এবং অপরকেও এ ব্যাপারে উৎসাহিত করি।

মহান আল্লাহ আমাদের সবাইকে তাঁর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আমীন


সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটু চালাক না হইলে আসলে এআইয়ের দুনিয়াতে টেকা মুশকিল।

লিখেছেন Sujon Mahmud, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:২৫



সকাল থেকে চ্যাটজিপিটি আর ন্যানো ব্যানানার কাছে ঘ্যান ঘ্যান করছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে বলেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পশ্চাৎদ্বেশ চাটে, এইটার একটা ছবি তৈরি করে দাও।

শালারা দিবেই না।... ...বাকিটুকু পড়ুন

ডিপস্টেট তাহলে সসস্র বিপ্লবের গোলা বারুদের সরবরাহকারী! জঙ্গি আসিফ’কে কেউ প্রশ্ন করেনি ‼️

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট-এর বিরুদ্ধে যখন জুলাই-আগস্ট মাসে তথাকথিত “মুভমেন্ট” চলতেছিল, তখন এটাকে অনেকে খুব ইনোসেন্টভাবে “পিপলস আপরাইজিং” বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা খুবই সিম্পল—এইটা কি আসলেই স্পনটেনিয়াস... ...বাকিটুকু পড়ুন

আমলারা কেন শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ২:২০


ডিপ স্টেট নিয়ে আজকাল চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুকের কমেন্ট বক্স সবখানেই বেশ জমজমাট আলোচনা। কেউ বলছেন দূতাবাস, কেউ বলছেন মিলিটারি, কেউ আবার আঙুল তুলছেন কোনো বিশেষ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৫

লিখেছেন রাজীব নুর, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৯:২৫



আমি একজন প্রতিভা শূন্য মানুষ।
আমি দুটো কাজই পারি, এক, মাথা নিচের দিকে রেখে পা উপরের দিকে রাখতে। তাও বেশিক্ষণ পারি না। বড়জোর এক মিনিট। দুই হচ্ছে আমি সুপারম্যান... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

×