somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

কালো পাথর

১৪ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক সুন্দর সকালে হিমু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো।
হঠাত সে ফুটপাতে এক টুকরো পাথরের সাথে উষ্ঠা খায়। উষ্ঠা খেয়ে হিমু মাটিতে পরে যায়। পাথরের পাশে এক ভিক্ষুক ভিক্ষা করছিলো। পাথর লেগে হিমুর পায়ের বুড়ো থেকে রক্ত পড়ে। হিমু ভিক্ষুককে জিজ্ঞেস করে- এই পাথর আপনার? ভিক্ষুক বলে হ্যা আমার পাথর। আপনার পাথরটি সরিয়ে রাখেন না কেন? এই যে আমি উষ্ঠা খেলাম। পায়ের আঙ্গুল থেকে রক্ত পড়ছে! বুড়ো ভিক্ষুক কোনো কথার উত্তর দিলো। সে ভিক্ষা করা করায় মনোযোগ দিলো। অফিসে যাওয়ার পথে লোকজন ভিক্ষা দেয়। পিক আওয়ারে কারো সাথে কথা বলে সময় নষ্ট করা ঠিক না।

হিমু পরের দিন আবার সেই রাস্তায় গিয়ে পাথরটি দেখে আসে।
পাথর পাশে রেখে ভিক্ষুক ভিক্ষা করছে। হয়তো অনেকেই এই পাথরের সাথে প্রতিদিন উষ্ঠা খায়। মানুষ উষ্ঠা খেলে ভিক্ষুক হয়তো মজা পায়। যাইহোক, হিমুর খালা অনেক ধনী মানুষ। তার একটাই সমস্যা তার ঘুম হয় না। একেবারেই ঘুম হয় না। ঘুমের জন্য সিঙ্গাপুর থেকে ডাক্তার দেখিয়েছেন। তবু ঘুম হয় না। খালা বললেন, হিমু তুই আমার ঘুমের ব্যবস্থা করে, বিনিময়ে তুই যা চাইবি তা-ই পাবি। এক কোটি টাকা চাইলে এক কোটি টাকা'ই পাবি।

হিমু ভিক্ষুকের কাছে যায়।
অনেক কাকুতি মিনতি করে পাথরটি কিনতে চায়। কিন্তু ভিক্ষুক পাথর বিক্রি করবে না। হিমু দশ হাজার টাকা দিতে চাইলো, তবু ভিক্ষুক পাথর বিক্রি করিবে না। শেষে হিমু গাবতলী থেকে একটা পাথর কুড়িয়ে নিয়ে ধুয়ে মুছে তার খালাকে দেয়। এবং বলে, এই পাথরের গায়ে হাত রেখে তুমি যা চাইবে। তাই পাবে। খালা পাথরের গায়ে হাত রেখে ঘুম চাইলেন। এবং তার সুন্দর গভীর ঘুম হলো। খালা মুগ্ধ! আহ কি শান্তির ঘুম। হিমু গ্রেট।

কালো একটা 'পাথর' বেহেশত থেকে পৃথিবীতে আসে।
বর্তমানে পাথরটি মক্কায় আছে। জিবরাঈল (আঃ) এই পাথরটি পৃথিবীতে আনেন। এবং নিজে কাবা ঘরের দেয়ালে লাগিয়ে দেন। প্রথমে পাথরটি একদম সাদা ছিলো। পাথরটি মানুষের পাপ নিতে নিতে কালো হয়ে গেছে। এই পাথর নিয়ে অনেক কিছুই ঘটেছে। একবার পাথরটি চুরী হয়ে যায়। ৯ বছর পর পাথরটি পাওয়া যায়। এরপর পাথরটি ভেঙ্গে তিন টুকরাও হয়ে গিয়েছিলো। যাইহোক, বর্তমানে হজ্ব করতে গিয়ে লোকজন পাথরে চুমু খান। চুমু খেতে গিয়ে মারাত্মক ধাক্কাধাক্কি হয়। এই পাথরে চুমু খাওয়া সুন্নত।

কেউ কেউ বলেন, পাথরটি আদম হাওয়ার- আমল থেকেই পৃথিবীতে ছিলো।
নবীজি বলেছেন, এই পাথর হাশরের ময়দানে সাক্ষ্য দেবে। কে কোন নিয়তে পাথরে চুমু দিয়েছে। হজরত উমর ইবনে খাত্তাব (রা.) তাওয়াফের সময় হাজরে আসওয়াদ সম্পর্কে বলেছিলেন- 'আমি জানি এটি একটি সাধারণ পাথর, যা কারও ক্ষতি বা উপকার করতে পারে না। কিন্তু আমি রাসুলুল্লাহ (সা.)–কে এটি চুম্বন করতে দেখেছি, তাই আমিও তা করি।' আমার এক বন্ধু সৌদি ওমরা করতে গিয়েছে। এবং সে সুযোগ পেয়েছে পাথরে চুমু দেওয়ার। কিন্তু সে চুমু দেয়নি। কারণ লাখ লাখ মানুষ এই পাথরে চুমু দেয়। আতর মাখে। পাথরের গায়ে নিশ্চয়ই অনেক জীবানু আছে। আমি ভাই জীবানু ভয় পাই।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×