অঘুম
২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা বাজে দুইটা বাজে
রাত গাঢ় হয়, নির্ঘুমে নয়
আমার শুধু তোমার
মন খারাপেই ভয়
এত করে বলি তবু
গাল ফুলিয়ে রয়
দারিদ্রতা সঙ্গী হলেও
অর্থনীতির ঋণে আমি
জর্জরিত নই
পৃথিবীতে হাঁটতে গিয়ে
পথে পড়া ঋণে বিঁধে
দু’পা কাটার শঙ্কা নিয়ে
আশঙ্কিত হই।
তিনটা বাজে চারটা বাজে
ঘুম গাঢ় হয় তোমার চোখে
নির্ঘুমে যে মনটা কাঁদে
নাম ধরে যে ডেকেই চলে
হৃদয়-হারা হৃদয় নিয়ে
তোমার হৃদয় চাইতে গিয়ে
ঋণা-ঋণীর হুঙ্কারে যে
বুকটা শুকায় ভয়
কেন এমন হয়!
পাঁচটা বাজে ছয়টা বাজে
আঁধার কাটে সূর্য হাসে
ঝলমলে তার মুখটা ভাসে
ধুকপুকিয়ে বুকটা বাজে
কানে পেতে রই যন্ত্র পানে
বাজে বুঝি ঘণ্টাধ্বনি
ডাকল বুঝি নিবিড় টানে
সময় কাটে চোখে চেয়ে
সূর্য তখন প্রখর হোলো
ঠোঁট দুটা তো মিষ্টি বড়!
রেগে তবে লাল কি হোলো?
সাতটা থেকে নয়টা বাজে
রাত থেকে যে সকাল কাটে
ব্যস্ততা সব লোকের মাঝে
হেলান দিয়ে বসে খাটে
একলা আলাপন
হয়ত তুমি সদ্য জেগে
আমায় থুয়ে ঠিকই তারে
ভাবছ ঠিকই রেগেমেগে
বুক কাঁপে যে মানের ভারে
আমি বিসর্জন।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই...
...বাকিটুকু পড়ুনবিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন