
টি শার্ট ভিজে গড়িয়ে পড়ে তোমার অভিমান
বুকের ছোট্ট ঘরটাতে তাই অঝোরধারা গান
তোমার বুকে মুখ ডুবিয়ে থাকতে ইচ্ছে হয়
দু চোখ ভরা থাকুক কাজল কেন তোমার ভয়!
কাজল এঁকে তাকাও যখন না ঘুমনো রাত
বুঝেও তুমি তবুও আমার করছ মুন্ডুপাত!
তোমার বুকে জ্যোৎস্না মাখা দারুণ গন্ধরাজ
সেঁটে থেকে চাই পেতে স্বাদ বাগানজোড়া সাজ
বুকের ভেতর বেজে চলে অন্ধকারের গান
তুমি এসে ঝাঁপটা দিলেই সুরের ঐকতান
তোমার বুকের উঁচু ঢালে থাকতে ইচ্ছে হয়
সকল বোঝ তবুও তোমার উষ্ণতাতেই ভয়!
আচ্ছা শোন, খামচে দেব অভিমানি মেয়ে
কামড়ে খুঁড়ে খুব জ্বালাবো দেখবে তখন চেয়ে
বন্ধ দুয়ার ভাঙবো যখন করবে তখন কি?
তারপরে ঠিক ঠোঁট ফোলাবো দেখি কর কি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

