ভালোবাসা তুমি চলে যাও বহুদূরে
আর এসো না বুক ভরা আশা নিয়ে।
পারি না আমি তোমায় ভরে দিতে-
আমার এ মনের সবটুকু প্রেম দিয়ে,
আমার প্রেম সব আমার কাছেই থাকে,
তোমার কোমল হাতে তুলে দেই না আর।
বৃথা প্রয়াসে আমি আর যাব না ঐপানে,
তোমায় আবার নিজের করে পেতে
চাইবো না আমি আর ব্যকুল হয়ে।
ভালোবাসা তুমি ভালো থেকো খুব বেশি,
নাই-বা পেলে এ প্রেমিকের প্রেমসুধা,
ব্যর্থ প্রেমিকের শুদ্ধতম ভালোবাসা-
দেয় না ধরা কখনো প্রেমিকার করতলে।
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



