আমিও আসবো ফিরে,
জীবনানন্দের মত শঙ্খচিল-শালিখের বেশে হয়তো নয়,
দিনশেষে কাকেদের মাঝে এসে
আমিও থাকব বসে- কোন সন্ধ্যায়।
কোন ধানসিঁড়ি কিংবা রূপসার তীরে হয়তো নয়,
এসে ভিড়বো শহরের কোলাহলে,
সাড়াবেলা দলছুট উড়ে উড়ে
অজস্র অচেনা মানুষের ভিড়ে ঘুরে,
দিনশেষ কাকেদের দলে যাব মিশে।
কোন উঁচু তারে অথবা দলানের কার্নিশে বসে -
চেয়ে রব ক্ষয়ে যাওয়া পিচঢালা পথজুড়ে
কোন কিশোরির চলে যাওয়ার দিকে ।
সূর্য যখন পুরোদমে যাবে উবে
আবার হারাবো আমি আবার ফিরবো বলে।

সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৭ রাত ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


