পার্ফেক্ট বিউটি বলতে যা বোঝায় তুমি হয়তো তা নও,
নও ফিল্মের নায়িকাদের মতন আকর্ষণীয় ও লাস্যময়ী,
তুমি ঠিক ততটুকু- যতটুকু চেয়েছি আমি আপন মনেই,
তুমি ঠিক ততখানি আকর্ষণীয় যা আমায় পাগল করে।
মাপা চোখে তোমায় দেখে মুগ্ধ হই বারবার অকারণে,
আমি যা চেয়েছি তার সম্পূর্ণ এক প্যাকেজ তুমি যেন,
আপাদমস্তক তুমি আমার মনের মতন, বড় হৃদয়গ্রাহী।

সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


