জাগতিক সকল সমস্যারা সুখে থাক,
আমায় ভক্ষণ করে পুষ্ট হোক তারা,
শীর্ণ দেহে মরে যেন না যায় তাই আমি
খুলে দেই আমার শরীর-মন সব তাদের,
তারা আমায় কুড়ে কুড়ে খেয়েদেয়ে বড়
হোক আজ, আরও বড়-যতটা বড় হওয়া
সম্ভব হয়, হোক না; আমায় খেয়ে খেয়ে।
অকর্মা এ জীবনটা একটুখানি লাগুক কাজে,
কেউ তো বাঁচুক, আমি না হয় কষ্টে থাকি,
সমস্যারা ধ্বংস এড়িয়ে বাঁচুক আজ,
শ'য়ে শ'য়ে হাজার ছাড়িয়ে বেঁচে থাক।
(২ বৈশাখ, ১৪২৪)

সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



