এই শূণ্যতা ভরে যাবে একদিন কোন পূর্ণতা দিয়ে,
সহস্র গোলাপ ফুটবে হঠাৎ কোন শুষ্ক গোলাপ বনে,
মরূদ্যানে কেউ কেউ খুঁজে পাবে জলের আকর,
দাবদাহে কারো কারো শরীর ভেজাবে বৃষ্টিধারা,
আঁধাররাতে কখনো মশাল জ্বেলে কেউ দেখাবে পথ,
অকূল পাথারে শুকতারা জ্বলে তীরে ভেড়াবে তরী;
কেউ কেউ এতটাই ভাগ্যবান, কেউ কেউ নয়,
তাই কেউ কেউ সব পায়, কেউ কেউ কিছু নয়।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৭ রাত ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



