এখানে আকাশ নীল নয়- কালো,
এখানে ঘাসগুলো সবুজ নয়- ধূসর।
এখানে নদীতে জল না বয়ে স্থির রয়,
এখানে গাছেে পাখি নেই, ফুলে ভ্রমর নেই;
এখানে মানুষগুলোও তাই স্বাভাবিক নয়।
এখানে ভালোবাসার মানে প্রেম নয়,
এখানে ভালোবাসা মানে নিশ্চল বিরহ।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




