
সেই কার্তিকে পথিক স্বপ্ন দেখেছিল,
একা পথে সঙ্গী পাবে- সে ভেবেছিল।
কিছু কি পায়নি সে হেমন্ত সৌরভে সেদিন?
- অনেক আশার ভীড়ে একরাশ হতাশা।
তবে পৌষের শৈত্যে স্বপ্নভঙ্গ পথিকের;
আর কোন স্বপ্নে বিভোর হবে না তাই।
সে বুঝে গেছে যে পথে সে চলছে অনন্ত,
তা শুধু অসম্পূর্ণতার, স্বপ্নভঙ্গের হতাশার।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




