
সৌন্দর্যের পূজারি নই আমি,
নই অসুন্দরেও আকৃষ্ট খুব,
যা ভালো লাগে, তা একান্ত
ভালো লাগা থেকেই ভালো লাগা।
এখানে কোন সূত্র খুঁজে লাভ নেই,
কারণ এ মন কোন ব্যকরণ মানে না,
বিজ্ঞানের কোন যুক্তি এখানে খাটে না।
এ কোন সরল সমীকরণ নয়,
এ এক মহা জটিল অধ্যায়,
কখন কোথায় কি ভালো লাগবে-
তা এ মন নিজেও জানে না।
তাই ভালো লাগাকে আমি শুধুই
ভালো লাগতে দিয়ে নি:সঙ্গতা
প্রাণভরে উপভোগ করে যাই।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




