
এ কি! চারপাশে আজ এত বেশি আঁধার কেন?
মনে হচ্ছে- আছি প্রাগৈতিহাসিক সময়ে যেন!
খুব বেশি আলো দরকার এখন, অন্য যে কোন
সময়ের চেয়ে অনেক বেশি দরকার- আলোর।
সময়টা এখন স্বাভাবিকের চেয়ে বেশি খারাপ,
আলোর অভাবে চলছে বর্বরতার বাড়াবাড়ি;
আঁধার ভালো নয়, আঁধারেই সব কুকর্ম হয়,
তাই আলো, আলো দরকার সবকিছুর আগে।
এ যেন এক প্রাগৈতিহাসিক সময় চলছে এখন,
বর্বরতার ভীষণ বাড়াবাড়ি, এ ভীষণ নষ্ট সময়,
আলো নেই কোন, উদ্ধারের নেই কোন আশা,
এতটা বর্বর সময় কখনও ছিল কি এখানে?
না, এর বেশী বর্বর হওয়া কি করে সম্ভব!
আলো, হ্যা কিছু আলো দরকার খুব এ সময়ে,
আঁধার, বড় বেশি আঁধার ঘিরে আছে এখানে।
কে আছে- যে এসে এ আঁধার সমূলে তাড়াবে?
কে তাকে বোঝাবে- আলোটা কত প্রয়োজন?
বড় খারাপ সময়, আঁধারে তাই হচ্ছে ভীষণ ভয়,
এ যেন প্রাগৈতিহাসিক কোনো সময়- বড় নির্মম,
অচেনা! অচেনা! অচেনা- চিনতেও চাই না আর
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৮ ভোর ৪:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


