somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাতাল

২২ শে মার্চ, ২০১৮ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




তুষার, সবেমাত্র এম.বি.এ. পরীক্ষা শেষ করেছে। এখন কোন কাজ-কর্ম নাই। সারাদিন বাসায় শুয়ে বসে থাকে, সন্ধ্যায় মাঝে মাঝে বের হয়। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটায়। ওর বন্ধুগুলোও বেশিরভাগই পড়াশুনা শেষে ওর মত বেকার বসে আছে। কাজ-কর্ম নাই, চাকরি খুঁজছে কেউ, কেউবা ব্যবসার ধান্ধায় আছে। এছাড়া সবগুলোই সারাদিন ঘুমায় আর সন্ধ্যার পর ঘুর বের হয়।

ভার্সিটির ৫ বছরে কতকিছু দেখেছে সে। কত গোবেচারা টাইপের ছেলে ভার্সিটির হাওয়া পেয়ে স্মার্ট হয়ে গেলো। যে ছেলে সারাজীবনে মেয়েদের দেখে ১০ হাত দূর দিয়ে চলতো, সে ছেলে ভার্সিটির ফার্স্ট ইয়ার পেরুতে না পেরুতে ২/৪ টা প্রেম করে বেড়ায়। সবচেয়ে অদ্ভুৎ আরেক কিসিমের ছেলে, যারা সারা জীবন সিগারেট পর্যন্ত মুখে নেয় নি, এমন ছেলেই হলে উঠে গাঁজাখোরে পরিণত হয়ে গেছে। তুষার এর সবকিছু থেকেই নিজেকে আগলে রেখেছে। সে সেই গোবেচারাই থেকে গিয়েছে, মেয়েদের সংস্পর্শ থেকেও নিজেকে সামলে রেখেছে। আর গাঁজা-সিগারেটের ধারে-কাছেও যায় নি সে। বাবা মায়ের আদর্শ ছেলেটি যেন তুষার। ভার্সিটির নতুন হাওয়া ওর জীবনে তেমন কোন পরিবর্তন আনতে পারে নি।

এমনি একদিন সন্ধ্যার আড্ডা দিতে যাবে তুষার বন্ধুদের সাথে। ওর বন্ধু সাজিদের বাসায় কেউ নেই। তাই ওদের বাসায় আড্ডা হবে রাতভর। বাসায় বলে বেড়িয়ে যায় তুষার। ও অবশ্য রাত থাকবে না, তবে ফিরতে একটু রাত হবে। তবে সে খেয়েই ফিরবে। তুষারের মা-ও কিছু ভাবেন না। ছেলেকে নিয়ে তার ব্যপক আস্থা। তুষার বেড়িয়ে পড়ে। ওদের বাসা থেকে সাজিদদের বাসা কাছেই, হেঁটেই পৌঁছে যায় ও। যেয়ে দেখে ততক্ষণে রিফাত, পিনাক, মুহিব, সৈকত, শুভরাও এসে পড়েছে। যাক ভালোই আড্ডা হবে আজ।

ইদানিং তুষারের মনটা বেশি ভালো নেই। একে তো পড়াশুনার চাপ নেই, ওদিকে আবার ভার্সিটির জুনিয়র এক মেয়ের প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। রিয়া মেয়েটির নাম। কিন্তু মেয়েটির একটা বয়ফ্রেন্ড আছে। তুষার আর আগায় নি তাই। কিন্তু মনে মনে একটা চাপা কষ্ট থেকে গেছে। ইদানিং টুকটাক কবিতা লিখতে শুরু করেছে। বন্ধুদের কাওকে রিয়ার ব্যাপারটি জানায় নি সে। আড্ডার সময়টা এসব থেকে দূরে থাকে সে। মনটা ভালো থাকে ওর। গল্পগুজব, হাসি ঠাট্টায় সন্ধ্যা গড়িয়ে রাত বাড়ে।

সাজিদের বাসায় আজকে বিরিয়ানি রান্না হয়েছে। সাজিদ নিজেই রান্না করেছে। সাজিদের শখ- টুকটাক রান্না করার। বন্ধুমহলে সবাই ওর রান্নার ফ্যান। বিয়ের পর ওর বউয়ের বেশ ভালোই আরাম হবে। বন্ধু সবাই একবাক্যে স্বীকার করে। রাতের খাবার খেয়ে নেয় সবাই। পেটপুড়ে বিরিয়ানি খেয়ে সবাই তৃপ্তির ঢেকুড় তুলে আরেকবার সাজিদের ভবিষ্যৎ বউয়ের কপাল নিয়ে কথা বলে। রাত আরও বাড়ে। সবাই ছাদে বসে আছে। বিরিয়ানির পর কোকের বোতল সাবার করছে। সিগারেট ফুঁকছে কেউ কেউ। তুষার ও মুহিব সিগারেট খায় না। ওরা শুধু বসে বসে কোক খাচ্ছে। স্পীকারে "মুন্নি বদনাম করে" গান বাঁজছে। সাজিদ ওর ঘর থেকে একটা বোতল বের করে নিয়ে আসে। নাম লেখা ভ্যাট ৬৯- স্কচ হুইস্কি। সাথে সাথে বন্ধুরা লুফে নেয় বোতলটি। মুন্নি বদনাম করে আরো জোড়ে বাজছে। ওরা গ্লাসে ঢালছে, কোকের সাথে মিশিয়ে খাচ্ছে। তুষার ও মুহিব এখনও সাক্ষী কিন্তু ছুঁয়ে দেখছে না। বোতল প্রায় খালি। কি মনে করে তুষার জানতে চায়- কেমন? পিণাক বোতল এগিয়ে দিয়ে বলে, টেস্ট করে দেখ। তুষার বলে, নাহ, কেমন না কেমন ! সৈকত বলে, আরে ও খাবে, ওকে একটু গ্লাসে ঢেলে দে। রিফাত বলে, আরেহ দিস না, খেতে পারবে না। কড়া জিনিস। মুহিবও বলে না দেয়াই ভালো।

খানিকটা দো'টানায় থেকে হঠাৎ তুষার টেবিল থেকে বোতলটি কুড়িয়ে নেয়। ভ্যাট- ৬৯, বিদেশি জিনিস। একটা খালি গ্লাস নেয় ও। কোক শেষ হয়ে গিয়েছ। এক গ্লাস ভরে না। এক ঢোকে গিলে ফেলল ও গ্লাসের সবটুকু মদ। খেয়ে কিছুক্ষণ চুপ করে থাকে ও। ঝাঁঝালো তরল গিলে ঝিম ধরে বসে থাকে ও। খুবই কড়া ও তিক্ত স্বাদ। কিভাবে যে গিলে ফেললো! ও নিজেই অবাক হয়। ওর বন্ধুরাও খানিকটা অবাক। যে ছেলে সিগারেট মুখে নেয় নি। সেই ছেলে কিনা একেবারে মদ গিলে ফেললো! ওরা খানিকটা চিন্তায় পড়ে গেলো, আবার না বমি-টমি করে অসুস্থ হয়ে পড়ে।

২ মিনিট পর তুষারের মুখে একটা চিকন হাসির রেখা ফুটে উঠলো। আহ শান্তি শান্তি লাগছে। মাথায় একটা শিরশিরে অনুভূতি হচ্ছে। কেমন যেন শূন্যতা অনুভব করছে। রিয়াকে আরো বেশি করে ভালোবাসছে সে এখন। ওর বয়ফ্রেন্ডকেও যেন ও ভালোবাসে। কি এক অদ্ভুৎ ব্যাপার! ও নিজেই অবাক হয়। কিন্তু ওর ভালোবাসা বাড়তেই থাকে, রিয়ার জন্য ভালোবাসা, রিয়ার বয়ফ্রেন্ডের প্রতি। ওর চারপাশের বন্ধুদের কথা আর এই মূহুর্তে ভাবছে না সে। নাহ, আরো আগেই ওর মদ খাওয়া উচিৎ ছিল, ভাবে তুষার। খানিকটা আফসোস হয়। বোতলটা খালি হয়ে গিয়েছ। আরেকটা বোতল থাকলে ভালো হতো। আবার খাবে সে মদ, সে ভাবে। পরক্ষণেই আবার ভালোবাসার কথা মনে পড়ে যায়।

স্পীকারে হিন্দি আইটেম গান বাজছে, এখন "লায়লা ম্যায় লায়লা"। কিন্তু তুষারের কানে আর কিছু ঢুকছে না। ওর শুধু ভালোবাসতে ইচ্ছে করছে। ভালোবাসার রিয়াকে নিয়ে ভাবে, আর খোলা ছাদের তারার দিকে চেয়ে থাকে।

তুষারের এমন স্তব্ধতা ওর বন্ধুদের মাঝেও সংক্রমিত হয়। রাত বাড়ে। কেউ বাড়ি ফেরে না। সবাই ছাদে বসে আড্ডা দেয়। গল্প-গুজব চলে। তুষার বেশি কথা বলে না। ওর কথা বলতে ভালো লাগছে না। সে আজকে প্রেমিক, শুধুই প্রেমিক। মাতাল প্রেমিক।



সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৮ রাত ১:৩৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ৭:২৭



বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×