somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন বছরে নতুন চাওয়া

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




১৪২৫ বঙ্গাব্দ চলে এল। ১ বৈশাখ- আমার আম্মুর জন্মদিন। আম্মুকে অনেক অনেক শুভেচ্ছা।

আমার পরিবার সাধারণ বাঙালি পরিবার। এমন উপলক্ষ পালনে অভ্যস্ত নয়। তবুও মাঝে মাঝে আমি আর ছোট বোন মিলে আব্বু-আম্মুর বিবাহ বার্ষিকী, আব্বু বা আম্মুর জন্মদিন টুকটাক উদযাপন করি। আমার আর আমার ছোট বোনের জন্মদিনই আমার পরিবারে নিয়মিত উদযাপিত হয় না সেভাবে। আমাদের দুইজনের জন্মদিনের উদযাপন বলতে
সাধারণত আম্মুর বাসায় পোলাও বা বিরিয়ানি টাইপ কিছু রান্না করা। আব্বু-আম্মুর কোন উপলক্ষে আমি আর আমার বোন গোপনে কেক এনে চমকে দেই মাঝে মাঝে। তখন তারা বলে, ধুর, এগুলা করছ কেন? এগুলা করা ভালো না। ইত্যকার কথা বলে। আনু্ষ্ঠানিক উদযাপনের ব্যপারগুলো এখনও আমার পরিবারে তেমন চলে না।

অনেক দিনের কিছু লালিত স্বপ্ন বাস্তবে ধরা দেয়ার ঠিক দোড়গোঁড়ায়। আর একটি ধাপ পার হলেই জীবনটা পুরাই সেট হয়ে যাবে। কিন্তু ধাপটি অনেক কঠিন। এখনও আশায় আছি। অনেকদিন ধরে অপেক্ষায় আছি। অপেক্ষার অবসান হবে খুব শীঘ্রই। ফলাফল আমার পক্ষে আসতে পারে, আবার বিপক্ষেও যেতে পারে। খুব করে চাইছি আমার পক্ষে আসুক তা। আমার পরিবারের লোকজন হয়তো আমার চেয়েও বেশি চাইছে। তাঁদের জন্য হলেও চাচ্ছি খুব করে আমি। আল্লাহর কাছে এই বছরে চাওয়া এই একটাই- যেন পেয়ে যাই এবারই।

দেশটা এগুচ্ছে। আরো এগিয়ে যাক এই নতুন বছরে। মানুষগুলো ভালো থাক। পরিপূর্ণ ভালো না থাকলেও যতটুকু পারুক ভালো থাক মানুষগুলো। দেশটা এগিয়ে নিয়ে যাক। জীবনগুলো সুন্দর হয়ে উঠুক। জীবনগুলো নিরাপদে কাটুক।

অযথা বাক্যব্যয় করে আর কষ্ট না দেই আপনাদের। শুধু বলব উদযাপন হোক শতভাগ বাঙালিয়ানায়, পাশ্চাত্যের উদ্দামতায় নয়। আর ভীড়ের মধ্যে প্রতিটি নারী নিরাপদে থাকুন। প্রতিটি পুরুষের দায়িত্ব তাদের নিরাপত্তা বজায় রাখুন। উৎসব হোক কলুষমুক্ত, ভয়হীন, নিরাপদ।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুধু ১৪২৫-ই নয়, সামনের বছরগুলোও প্রতিটা বাঙালির নিরাপদে কাটুক। ভালো কাটুক। ভালো থাকবেন।

সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

শুধু টুথপেস্ট নয়—মোড়ক ছেঁড়ার মুহূর্তেই ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক

লিখেছেন মুনতাসির, ২৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩০

টুথপেস্ট নিয়ে আলোচনা সবে শুরু হয়েছে, কিন্তু বাস্তবতা আরও অনেক বড়। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি সিন্থেটিক পণ্যই এখন মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক তৈরি করতে পারে—এমনকি একটি চিপসের প্যাকেট ছেঁড়ার মুহূর্তেও,... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

×