somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষণের তথ্য পেলেই মামলার নির্দেশ হাইকোর্টের নির্দেশ

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের কোথাও ধর্ষণের তথ্য পেলেই কারো অভিযোগ দাখিলের জন্য অপেক্ষা না করেই পুলিশকে মামলা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

কোনো ধরনের দেরি না করে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা এবং জব্দ করা আলামতের ডিএনএ পরীক্ষাও দ্রুত করার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার সিলেটের একটি ধর্ষণ মামলার শুনানিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।

বিষয়টি দেশের সকল থানায় অবগত ও এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পুলিশের আইজিকে নির্দেশ দেন হাইকোর্ট।

আদালতের আদেশে ধর্ষণের ঘটনায় পুলিশের গাফিলতির বিষয়টি স্পষ্ট হয়েছে, অনেক ক্ষেত্রেই পুলিশকে এই ধরনের ঘটনায় অভিযোগ না পাওয়ার কথা বলতে শোনা যায়।

আদালত বলেছে, পুলিশের গাফিলতি ও অনভিজ্ঞতার কারণে অনেক ক্ষেত্রে ধর্ষণের আলামত সঠিকভাবে সংরক্ষণ ও জব্দ করা হয় না।

প্রসঙ্গত, সিলেটের ঘাসিটোলা মজুমদারপাড়া নিজাম ইবনে দলিল উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ধর্ষণ করেন প্রধান শিক্ষক নিজামউদ্দিন খান। ওই ধর্ষণের ঘটনায় নিজামউদ্দিনকে আসামি করে ২০১১ সালের ৯ অক্টোবর সিলেটের কোতয়ালি মডেল থানায় এ মামলা করা হয়।

পরে চলতি বছরের ১৩ জানুয়ারি তদন্ত কর্মকর্তা এসআই রায়হান আলী অভিযোগপত্র দাখিল করেন। পুলিশের দেওয়া এ অভিযোগপত্র বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন নিজামউদ্দিন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×