somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্ত্রীর মোবাইলে অপরিচিত নম্বর থেকে কল ?

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.

তখন মধ্যরাত। স্বামী-স্ত্রী ঘুমাচ্ছেন। হঠাৎ স্ত্রীর মোবাইল ফোনটি বেজে উঠলো। মধ্যরাতে অপরিচিত নম্বর দেখে ধরবেন কী ধরবেন না ভেবে ফোনটি ধরার সঙ্গে সঙ্গেই ওপাশ থেকে নোংরা মন্তব্য। ‘রং নাম্বার’ বলে ফোনটি কেটে দিলেন তিনি।

কয়েক মিনিট পর অশালীন মেসেজ।

এরপর একাধিক মেসেজ।

এ নিয়ে স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের সৃষ্টি। স্বামীর দাবি, মেসেজ প্রদানকারী স্ত্রীর পূর্বপরিচিত। স্ত্রী হতভম্ব। মেসেজ প্রদানকারীকে তিনি চেনেন না।

শুধু এ অশ্লীল মেসেজকে কেন্দ্র করে ঝগড়াটি শেষ পর্যন্ত গড়ালো বিয়ে বিচ্ছেদে। সুখের সংসার ভেঙে দ্বিখন্ডিত। অপরিচিত এ ‘মোবাইল শত্রুর’ কারণে ৩ বছরের সংসার পরিণত হলো বিষাদে।

=========۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞=========
২.

বিয়ের দুই বছর পরে রাত বারোটায় হঠাৎ অপরিচিত নাম্বার থেকে স্ত্রী মিলার মোবাইলে কলঃ

মিলাঃ হ্যালো, কে?

অপর প্রান্ত থেকেঃ আমি আপনার স্বামী।

মিলাঃ আমার স্বামী আমার পাশেই আছে। আপনি কে?

মিলা মোবাইলটি তার হাজবেন্ডকে ধরিয়ে দিল।

মিলার হাজবেন্ড কথা বলতে চাইলে অপর প্রান্ত থেকে কোন কথা বলে না। মিলার হাজবেন্ড অনেক গালাগালি করে ফোন রেখে দিল।

সকালে ঘুম থেকে উঠেই মিলার হাজবেন্ড বিভিন্নজনকে নাম্বারটি জানিয়ে দিল। বিভিন্ন নাম্বার থেকে একের পর এক কল আসার কারনে এক পর্যায়ে অপরিচিত কন্ঠটি মাফ চেয়ে বিদায় নিল। সে বলল, একটি ফোনের দোকান থেকে নাম্বারটি সংগ্রহ করেছে।

=========۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞=========
৩.

কলেজ শিক্ষার্থী তারিন। হাতে এখনো মোবাইল নেই। তারিনের আম্মার মোবাইলে অচেনা নম্বর থেকে বিভিন্ন অশালীন মেসেজ, ফোন ও মিসড কল আসতো। তারিনের আম্মার গালি খেয়ে কিছুদিন ডিস্টাব করা বন্ধ ছিল। কিন্তু কিছুদিন পর আবার সেই একই যন্ত্রণা। মেসেজ প্রদানকারীর নম্বরে ফোন করে এসব মেসেজ না পাঠাতে অনেক অনুরোধ করা হলো, পরে থ্রেডও। কিন্তু কোনো কাজ হয়নি। যন্ত্রনা মুক্ত হতে সিম পাল্টাতে বাধ্য হয়েছিল।

=========۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞۞=========

নারীদেরকে রাস্তায় যখন টিজ করে তখন অনেক মানুষ থাকে এবং টিজকারী পাশেই থাকে, তখন প্রতিবাদ করা যায়; কিন্তু মোবাইলের টিজ থেকে রক্ষা পাওয়া খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ফোন রিসিভ করে হ্যালো বলার পর যদি নোংরা কথা শুনতে হয়, তখন মেজাজ ঠিক রাখা যায় না। না পারা যায় সঠিক প্রতিবাদ করতে, না পারা যায় সহ্য করতে। এ ক্ষোভটা থাকে দীর্ঘসময়। দীর্ঘদিন এ ধরনের ক্ষোভ পুঞ্জীভূত হলে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা দেখা দিতে পারে।

টিজাররা আসলে অপরাধী। মেয়েদের জন্য এটি মানসিক অত্যাচার। অচেনা এক নাম্বার থেকে একের পর এক কল-ম্যাসেজ আসতে থাকলে মেয়েরা ভেঙ্গে পড়ে। দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসে। স্বামী তার স্ত্রীকে ভুল বুঝতে থাকে। ভুল বুঝার আগে স্বামীকে কে ফোন করছে, কেন করছে? নাম্বার কোথায় পেয়েছে তদন্ত করে বের করতে হবে।

۞۞۞ মোবাইল নম্বর কিভাবে ছড়ায়? ۞۞۞

ফ্লেক্সিলোডের দোকানে সবসময় ভিড় থাকে। কোনো মেয়ে ফ্লেক্সিলোড করতে এলে অপেক্ষমাণ বখাটেরা নম্বরটা টুকে নেয়। অনেক সময় বন্ধুদের মোবাইল থেকেও নম্বর নিয়ে মেয়েদের উত্ত্যক্ত করে অনেকেই মজা পায়। আবার অনেকেই বসে বসে নম্বর তৈরি করে ফোন করে। আর তখন মেয়ে কণ্ঠ পেলে তো কথাই নেই। তাই মেয়েদেরকে ফোনের দোকান থেকে ফ্লেক্সিলোড করা থেকে বিরত থাকতে হবে। দুষ্ট বন্ধূ-বান্ধব, আত্বীয়-স্বজনদেরকে নাম্বার প্রদান থেকে বিরত থাকতে হবে। বর্তমানে সস্তায় সিম পাওয়া যায়। বখাটের ডিস্টাবের কারনে নিজেকে কষ্ট না দিয়ে সিম পরিবর্তন করতে হবে।

আরেকটা কথা প্রবাসী ভাইয়েরা প্রবাস থেকে স্ত্রীর মোবাইলে টাকা পাঠিয়ে থাকে। এই কাজটি করা থেকে বিরত থাকতে হবে।

অপিচিত নাম্বার থেকে কল করে ভাব জমানোর চেষ্ট করলে সাথে সাথে বলে দিন---

যতবার কল ততবার উপরোক্ত কথা বলবেন--দেখবেন লজ্জা পেয়ে আর কল করবে না।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×