somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই রায় প্রত্যাখ্যান করলাম মাননীয় বিচারপতি

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কী বলবেন? আদালত অবমাননা করছি? তাই সই, গণহত্যার অভিযোগ প্রমাণিত হবার পরেও যদি যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের মতো তামাশা যে আদালত করতে পারে তাকে আসলে অবমাননা করার কিছু নেই।

কী বলবেন? বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছি? এই দেশে ইতিহাসের সবচেয়ে নৃশংস গণহত্যাগুলোর একটি সংঘটিত হয়েছে। সেই গণহত্যায় যারা প্রত্যক্ষ্যভাবে অংশ নিয়েছে তাদের একজনের অপরাধ প্রমাণিত হয়েছে, প্রমাণিত উপরাধের মধ্যে রয়েছে কবি মেহেরুন্নেছাসহ বুদ্ধিজীবী হত্যা, পল্লবীর আলোকদি গ্রামে ৩৪৪ জনকে হত্যা, আইনজীবী-সাংবাদিক খন্দকার আবু তালেবকে হত্যা, বাংলা কলেজের ছাত্র পল্লবসহ ৭ জনকে হত্যা, কেরাণীগঞ্জের শহীদনগর গ্রামের ভাওয়াল খান বাড়ি ও ঘাটারচরসহ পাশের আরো দু’টি গ্রামের অসংখ্য লোককে হত্যার ঘটনা। এর পরেও যদি তাকে যাবজ্জীবন কারাদণ্ডের মতো হাস্যকর শাস্তি দেয়া হয় তাহলে সে বিচার ব্যবস্থা নিজেই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে।

আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক যারা আপনজন ১৯৭১ সালে এই ঘৃণ্য অপরাধীর অপরাধের শিকার হয়েছে। আমি একজন সাধারণ মানুষ যে এই নৃশংস হত্যাযজ্ঞের সুষ্ঠু বিচার চাই।

আমি একজন সাধারণ ব্লগার যে এই বিচারের দাবিতে রাত জেগে কিবোর্ড টিপেছে, আমি একজন সাধারণ কর্মী যে এই বিচারের দাবিতে রাজপথে মিছিল করেছে। আমি একজন সাধারণ করদাতা যে এই বিচার ব্যবস্থাকে চালিয়ে নিয়ে যাওয়ার অর্থ যোগান দিয়েছি।

না, আমি এই তামাশা দেখার জন্য রাত জাগিনি। আমি এই ঘৃণ্য ঘাতককে সারাজীবন খাওয়ানোর জন্য কর দেই না। আমি শুধু পিতৃহত্যার বিচার চাই।

মাননীয় বিচারপতি, আপনি আইনের বড় বড় বই ঘেটে এই রায়ের বৈধতা দিতে পারবেন। আপনি প্রচুর যুক্তি দিয়ে বলবেন এই রায়ের আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমি এই দেশের একজন সাধারণ মানুষ, আমার ধর্ষিত ও নিহত বোনের আত্মা এই রায়ে শান্তি পাবেনা।

মাননীয় বিচারপতি, আপনি থাকুন আপনার আইনের বই নিয়ে, আমি এই রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×