দয়াময় আল্লাহ, তুমি আমাদের সকলের তাওবা কবুল করে আমাদেরকে মাফ করো । বাংলাদেশবাসীকে মাফ করো,দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো, শত্রুর অনিষ্ট থেকে হেফাজত করো, তোমার নেক নজর দ্বারা আমাদেরকে হেফাজত করো । ইয়ে আল্লাহ, ছেলে মেয়ে , বাল বাচ্চা , মা-বোন ,বউ,আত্মীয় স্বজন সহ পরিবারের সকলকে তোমার হেফাজতে রাখো, দ্বীনের পথে চলার তওফিক দান করো ।
দেশের বিবদমান অস্থিরতা থেকে আমাদেরকে হেফাজত করো । ইয়ে মাবুদ, তুমি একক, তোমার কোন শরীক নাই, তুমি রিযিকদাতা, তুমি উত্তম বিচারক, তুমি উত্তম হেফাজতকারী, তুমি গোনাহ মা্ফকারী,তওবা কবুলকারী ।
ইয়ে মাবুদ, তুমি আমাদেরকে হেফাজত করো ।
তুমি গোনাহ মাফকারী , তুমি আমাদের গোনাহ মাফ করো ।
মাবুদ, দেশের অস্থিরতার কারনে চলাফেরায় শান্তি নাই,
মাবুদ , তুমি আমাদের সকলকে মাফ করো । রাজনীতিবিদদের হেফাজত করো ।
মাবুদ, আমি আর কি চাইবো ,
তুমি মাফ করো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

