.
ও ভাই!!
আপনার কাছে কি দুটো রুটি হবে?
শেষ কবে খেয়েছি মনে নেই
তবে পেটটা কি এভাবেই ভুকা রবে?
.
ও ভাই!!
রাস্তার পাশে পড়ে থাকা আমি সেই লোক
যে ক্ষুদার জ্বালায় পাগল সাজি
আর যাদের জন্য আপনারা করেন মিথ্যা শোক।
.
ও ভাই!!
চিনেন নি আমায়?আমিই তো সেই জন
যার জন্য মানব আপনি
আর যার জন্য দেয়া হলো আপনাকে মন।
.
ও ভাই!!
আপনার কাছে আছে তাই এত অবহেলা?
এটা কি জানেন না
সকাল বেলার ধনী আপনি ফকির সন্ধ্যাবেলা।
.
ও ভাই!!
আমাকে তো দেখা যায় প্রত্যেক মোড়ে মোড়ে
থাকি সেখানে উপস্থিত,একটু বেচে থাকার ঘোরে।
.
ও ভাই!!
ক্ষুদার জ্বালায় করি চুরি,যদি খেয়ে শান্তি পাই
বুঝতেন যদি পেটের আর্তনাদ
তাহলে বলতেন "মারার কোন দরকার নাই"।
.
ও ভাই!!
আপনার কাছে আমি কেন বিষাক্ত?এটা জানতে চাই?
কিন্তু দুঃখ আমার
এই উত্তর দেয়ার মতো মানুষ বোদহয় নাই।
.
ও ভাই!!
আপনি মানুষ আমি মানুষ তবু কেন এত ভেদাভেদ?
দুটো টাকা চাইলে কেন
বেড়ে যায় আপনার মাথার জেদ?
.
ও ভাই!!
আমার সঙ্গি আপনার বাড়ির কুকুর ছানা
সঙ্গি আমার থাকবে সে
আপনি যতই করুন না কেন মানা।
.
ও ভাই!!
চেয়ে দেখুন আমার অপলক দৃষ্টি
আপনার কি মনে হয়না
আমরা একই খোদার সৃষ্টি?
.
ও ভাই!!
আপনার আমি করতে পারব না কিছু
শুধু বলব "খাবার দিন না"আর ছুটব পিছু পিছু।
.
এত কিছুর পরেও বলবঃ
ও ভাই!!
আপনার কাছে দুটো রুটি হবে?
শেষ কবে খেয়েছি মনে নেই
তবে পেটটা কি এভাবেই ভুকা রবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

