somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুহম্মদ রেজাউর রহমান
আমি দেশ ও দেশের মানুষকে ভালবাসি। এই মানসিকতা নিয়েই প্রতিষ্ঠা করেছি এম.আর.আর. ফাউন্ডেশন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি; বেকার যুবকরা প্রশিক্ষিত হয়ে নিজেই নিজের বেকারত্বের সমাধান করতে পারেন। বিশেষ প্রয়োজনে আমাকে ০১৬৩১৬০৬০৬০ অথবা ০১৬৩৪৫০০৫০০ নাম্বারে পাবেন।

মিজান'র ‘শাফিন আদর্শ খামার’ : ছাগল পালন করে বছরে আয় করেন তিন লক্ষ টাকা

২৬ শে আগস্ট, ২০১২ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রামের নাম ডেবরা। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, তার ওপর নেই বিদ্যুৎ। এ গ্রামে নিজস্ব সোলার প্লান্ট, তাপমাত্রা নির্ণয় যন্ত্র ও সাপ্লাই মিটারের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাঁস-মুরগি-কবুতর ও ছাগলের খামার গড়ে তুলেছেন মিজানুর রহমান মাসুদ নামে এক যুবক। খামারে পশুর খাবারের জন্য তিনি নেপিয়ার ঘাস চাষ করেছেন। তার এসব কর্মকাণ্ড গ্রাম ছাড়িয়ে ঝালকাঠি জেলাজুড়ে প্রশংসা কুড়িয়েছে। শত শত মানুষ প্রতিদিন ঝালকাঠির নলছিটি উপজেলার ডেবরা গ্রামে তার এ খামার দেখতে আসেন। কেউ কেউ অনুপ্রাণিত হয়ে এ ধরনের খামার করারও ইচ্ছা প্রকাশ করেন।

২০১১ সালের মাঝামাঝি ৪০টি ব্ল্যাক বেঙ্গল ও যমুনাপারি ছাগল নিয়ে খামার গড়ে তোলেন মিজান। বছর ঘুরতে না ঘুরতেই এর সংখ্যা গিয়ে দাঁড়ায় ১২৫-এ। শুরুতেই সফলতা পেয়ে নিজের ৭০ শতাংশ জমিতে গড়ে তোলেন ‘শাফিন আদর্শ খামার’। ব্ল্যাক বেঙ্গল ও যমুনাপারি ছাগল বছরে দুইবার তিন থেকে চারটি করে বাচ্চা দেয়। এ ছাড়াও প্রতিদিন প্রায় চার লিটার করে দুধ দেয় প্রতিটি যমুনাপারি ছাগল। বায়োসিকিউরিটির মাধ্যমে খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়।

এছাড়াও তার খামারে তিনি খাকি ক্যাম্বেল নামের ৫০০ হাঁস, ২০০ কবুতর এবং একশ মুরগি পালন শুরু করেন। টানা ছয় মাস বিরতিহীনভাবে ডিম দেয় খাকি ক্যাম্বেল জাতের এই হাঁস। এখানে রয়েছে দেশী জাতের শতাধিক মুরগিও।

খামারের পাশেই পাঁচটি খণ্ড খণ্ড জমিতে চাষ করা হচ্ছে উন্নত পদ্ধতির নেপিয়ার ঘাস। প্রায় ১০০ শতাংশ জমিজুড়ে রয়েছে মিজানের ঘাসের চাষ। মিজান জানান, সাভারের সেন্ট্রাল ডেইরি খামার থেকে ঘাসের ‘কাটিং’ (বীজ) সংগ্রহ করে চাষ করছেন তিনি। সব মওসুমই এ জাতীয় ঘাস চাষের উপযোগী। শুধু ছাগলের জন্যই নয়, গরু ও মহিষও খেতে পারে এ ঘাস।

শুধু মিজানুর রহমানই নয়, সারা দেশে গাভী, ছাগল, খরগোশ, মৌমাছি, কোয়েল, হাঁস ইত্যাদি খামার করে স্বাবলম্বি হচ্ছে হাজার হাজার বেকার যুবক।

ছাগল পালন বিস্তারিত
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১২ দুপুর ১:২৯
১১টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

×