গণতন্ত্র ও বাংলাদেশ
যুগের অম্লান চিত্রপট
নুর হোসেনের বুক
গৌরবের উজ্জ্বল দেয়ালিকা
যেন তার পীঠ।
ঘাতক কাঁটা ফুটেছে সময়ের পায়ে,
ইতিহাস যেন আজ বিকৃত বাসনার দলিল।
নষ্ট ইদুর ছিড়ে সংবিধানের পাতা,
স্বীয় স্বার্থের খাতিয়ান লিখে হিসেবের খাতা।
ধ্বংস আর রক্তারক্তির নাম গণতন্ত্র!
গন্তব্যহীন বাংলাদেশ ব্যর্থ সময়ে,
ছুটছে তরনী হাওয়ার তালে বাধ্য পালে;
বাতাশ করবে ঠিক গন্তব্য তার পেশির জোরে।
আব্রাহাম লিংকন কাঁদে নিভৃত বাংলায়!
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৩:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



