তুমি ভুলের বারান্দায় হাটো বার বার
আমি ভুলের বারান্দায় হাটি বার বার
তুমি আর আমি ভুল করি বার বার
প্রিয় ভুলে সাজানো পৃথিবী সবার
ভুলের অলিকূল ফুলে ফুলে উড়ে
ভুলের রং মাখা অনুভুতি জুড়ে
প্রজাপতি ডানা আর ময়ুর পেখমে
ভুল থাকে ফুলের কাঁটার জখমে
ভালবেসে তুমি ভুল করো প্রতিবার
ভালবেসে আমি ভুল করি বার বার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



